• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

দীঘিনালায় স্কুলছাত্রী কৃত্তিকা ত্রিপুরা’র শ্রাদ্ধক্রিয়া অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জলন ও পুস্পার্ঘ্য প্রদান

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Aug 2018   Friday

ধর্ষণের পর নির্মমভাবে হত্যার শিকার দীঘিনালার স্কুলছাত্রী কৃত্তিকা ত্রিপুরা’র শুক্রবার শ্রাদ্ধক্রিয়া অনুষ্ঠানে আত্মার শান্তি কামনা করে তার সমাধিস্থলে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রদীপ প্রজ্জলন ও পুস্পার্ঘ্য প্রদান করেছে। এছাড়া উপজেলার নয়মাইল এলাকায় তার পরিবার ও স্বজনরা সামাজিকভাবে ধর্মীয় আনুষ্ঠানিকতা ছাড়াও কয়েক’শ মানুষের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন।


উল্লেখ্য, গেল ২৮ জুলাই স্কুলের টিফিন বিরতিতে বাড়িতে এসে প্রথমে ধর্ষণ এবং পরে নিষ্ঠুররভাবে পঞ্চম শ্রেণীর ছাত্রী কৃত্তিকাকে খুন করে অজ্ঞাত দুর্বৃত্তরা। দেশে-বিদেশে আলোচিত ধর্ষণ ও নৃশংস খুনের দুই সপ্তাহ পার হতে চললেও পুলিশ এখনো এই ঘটনার কোন কিনারা করতে পারেনি। এই ঘটনার পর থেকে তিন পার্বত্য জেলা, ঢাকা ও চট্টগ্রামসহ দেশের অনেক স্থানে কৃত্তিকা হত্যাকারীদের বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে কর্মসূচি পালিত হয়।
কৃত্তিকা’র মা অনুমতি ত্রিপুরা জানান, তার দরিদ্র পরিবারের তিন ছেলেমেয়ের মধ্যে লেখাপড়া করে বড়ো হয়ে উঠার ভরসা ছিল কৃত্তিকাই। কিন্তু নরপশুরা তার বুকের ধনকে বীভৎস কায়দায় শেষ করে দিয়েছে। খুনীদের বিচার দেখে যেতে চায়।


বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ-এর কেন্দ্রীয় সাধারন সম্পাদক অনন্ত ত্রিপুরা জানান, ঘটনার পর বেশ কয়েকজনকে আটকের পর রিমা-ে নিয়েছে পুলিশ। অতীতেও এমনটা ঘটেছে। কিছুদিন যাওয়ার পর প্রশাসনের উদ্যোগ থেমে যায়। তাই আমরা এই ঘটনায় নিয়মিত ফলোআপের পাশাপাশি একটি লিগ্যাল এইড টীম গঠনের সিদ্ধান্ত নিয়েছি। একই সাথে নিয়মতান্ত্রিক কর্মসূচিও অব্যাহত রাখবো।


খাগড়াছড়ির পুলিশ কর্মকর্তা আলী আহমদ খান দাবি করেন, অপরাধী যে হোক তাকে আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে। এ পর্ষন্ত ৯ শিশু ও কিশোরী ধর্ষণের ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৫ টি মামলা হয়েছে। প্রতিটি মামলায় আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ