• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

জুরাছড়িতে জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগ সমূহের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Aug 2018   Monday

সোমবার রাঙামাটির জুরাছড়ি উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার সার্বিক বিষয় নিয়ে প্রশাসনের কর্মকর্তা ও জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগসমূহের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, জুরাছড়ি উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল বাছেদ, বনযোগীছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা। মতবিনিময় সভা শেষে পরিষ চেয়ারম্যান জুরাছড়ি উপজেলায় জেলা পরিষদ কর্তৃক নব নির্মিত বিশ্রামগ্রার নির্মাণ কাজের পরিদর্শন করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্যোগ বাস্তবায়ন করতে সরকারি কর্মকর্তাদের আরো আন্তরিক হওয়ার আহবান জানিয়ে বরেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পার্বত্য এলাকার সকল জনগণের জন্য কাজ করছে। দুর্গম এলাকাগুলোতে এই সেবাগুলো পৌঁছে দেয়ার দায়িত্ব হচ্ছে হস্তান্তরিত বিভাগসমূহের। তাই হস্তান্তরিত বিভাগসমূহের কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করতে হবে।

 

তিনি আরো বলেন, আমরা উন্নয়ন কর্মকান্ড করতে চাচ্ছি কিন্তু করতে পারছি না। বিভিন্নভাবে উন্নয়ন কর্মকান্ড বাঁধাগ্রস্ত হচ্ছে। সরকার এদেশকে একটি উন্নত দেশ হিসাবে গড়ে তোলার জন্য সার্বিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এ লক্ষ্যে পোঁছানোর জন্য এবং পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ