• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

কাপ্তাইয়ে ভিসিএফ কমুনিটিজ সুফলভোগীদের মাঝে নগদ অর্থ প্রদান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Aug 2018   Sunday

পাহাড়ে পরিবেশ রক্ষার্থে ও মৌজা বা গ্রামীণ বন সংরক্ষেণের লক্ষে গঠিত গ্রামীণ বন সংরক্ষণ (ভিসিএফ) কমুনিটিজ এর  রাঙামাটির কাপ্তাইয়ের ১৭৬ পরিবারের মাঝে রোববার নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 

 

কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। জেলা পরিষদ সদস্য থোয়াইচিং মং এর সভাপতিত্বে অনুষ্ঠিত অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, ৫নং ওয়াগ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চিরঞ্জিত তংচঙ্গ্যা, ২নং রাইখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সায়ামং মারমা, ৩নং চিৎমরম  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাইসা মং মারমা, ভার্য্যতলী মৌজার হরিণছড়ির হেডম্যান থোয়াই অং মারমা, ইউএনডিপি জেলা ব্যবস্থাপক ঐশ্বর্য চাকমা, ইউএনডিপি’র কর্মকর্তা বিহীত বিধান খীসা, এনজিও শাইনিং হিলের নির্বাহী পরিচালক মোঃ আলী।

 

অনুষ্ঠানে কাপ্তাই উপজেলার ১১৯নং ভার্য্যতলী মৌজার ভাঙ্গামুড়া জাদিটুগ এর ১২৪টি, ১৯০নং বারুদগোলা মৌজার কিলাছড়ি ভাবনা কেন্দ্র এলাকার ২৮টি এবং শুভধন পাড়ার ২৪টি মোট ১৭৬টি পরিবারকে পরিবার পিছু নগদ ৭হাজার টাকা করে প্রদান করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন, পার্বত্যাঞ্চলের সংরক্ষিত বন, ঝিরি, ঝর্ণা, নদী রক্ষার্থে সবাইকে এগিয়ে আসতে হবে। পাহাড়ের বন উজাড় হওয়ার ফলে প্রাকৃতিক দূর্যোগের মতো ভয়াবহ ঘটনা ঘঠছে। গেল বছর ভুমি ধ্বসে ১২০জনের প্রাণহানির  ঘটনা ঘটেছে।  আগে কখনো এ ধরনের অতি বৃষ্টি বা বন্যা হতো না। বন উজাড় হওয়ার ফলেই এধরনের ঘটনা ঘটছে। এ দুর্যোগ থেকে পরিত্রান পেতে আমাদের বনগুলোকে সংরক্ষন করতে হবে। পাশাপাশি বেশী করে বাঁশ গাছ লাগাতে হবে।

 

তিনি আরো বলেন, সরকার পার্বত্যবাসীর কল্যানে এ অর্থগুলো আপনাদের মাঝে প্রদান করছে। এই অর্থগুলো আপনাদের আয়বর্ধনমূলক কাজে প্রয়োগ করবেন।

 

তিনি বাড়ীর পাশে বা পরিত্যক্ত পাহাড়ে চাষাবাদের পাশাপাশি গবাদী পশু পালনে সরকারের এ অর্থ ব্যয় করুন দেখবেন সুফল আসবে উল্লেখ করে সরকারের এ অর্থগুলো ভালো কাজে বিনিয়োগ করে নিজেদের স্বাবলম্বী করারও পরামর্শ দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ