• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটিতে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Aug 2018   Saturday

রাঙামাটিতে মালিন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার বক্তারা মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বিদ্যমান আইন এবং এর প্রয়োগে সক্ষমতা বাড়ানোর উপর জোর দিয়েছেন।

 

তারা বলেছেন পার্বত্য চট্টগ্রামে চোরাচালান, সন্ত্রাস ও চাঁদাবাজির অর্থ ব্যাংকে লেনদেন হচ্ছে কিনা তার উপর কড়াকড়ি নজর ও প্রতিরোধসহ আইনের আওতায় আনতে আইন-শৃংখলা বাহিনীকে অবগত করতে হবে।

 

শনিবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কাচলং মিলনায়তনে তিন পার্বত্য জেলার বানিজ্যিক ব্যাংক শাখার কর্মকর্তাদের নিয়ে দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।


বাংলাদেশ ফাইন্যানসিয়াল ইন্টালিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের যৌথ আয়োজনে প্রশিক্ষন কর্মশালার উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভণর ও বিএফআইইউ’র প্রধান আবু হেনা মোহাম্মদ রাজী হাসান। অন্যান্যর মধ্যে বক্তব্য দেন ইসলামী ব্যাংকের চট্টগ্রাম উত্তর জোনের প্রধান মোঃ ছালে ইকবাল, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম বিভাগের নির্বাহী পরিচালক মোঃ হুমায়ূন কবীর, ডিজিএফআই’র রাঙামাটি ইউনিটের অধিনায়ক কর্নেল শামসুল আলম। স্বাগত বক্তব্যে রাখেন ইসলামী ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া। এ প্রশিক্ষণ কর্মশালায় রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার বানিজ্যিক ব্যাংকসমূহের ৫৭ জন শাখা কর্মকর্তা অংশ নেন।


প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভণর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান পার্বত্য এলাকায় চোরাচালানি, সন্ত্রাস ও সন্ত্রাসীদের চাদাবাজির অর্থ ব্যাংকে লেনদেন হচ্ছে কিনা স্থানীয় ব্যাংকগুলোকে আরো কঠোর নজরদারী বাড়ানোর পরামর্শ দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ