• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

স্কুল ছাত্রীকে ধর্ষনের পর হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবীতে রাঙামাটিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Aug 2018   Wednesday

খাগড়াছড়ির দিঘীনালার ৯ মাইল এলাকায় ৫ম শ্রেণী ছাত্রীকে ধর্ষণ  হত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে বুধবার রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।

 

ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম ও ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন, ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম, মারমা স্টুডেন্ট কাউন্সিল, সম্মিলিত ছাত্র জোটসহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধন চলাকালে সমাবেশে  ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের রাঙামাটি শাখার সভাপতি হৃদয় ত্রিপুরার সভাপতিত্বে সমাবেশে মধ্যে অন্যান্যর বক্তব্যে রাখেন রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি স্মৃতি বিকাশ ত্রিপুরা, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সাধারন ঝিনুক ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সাবেক সভাপতি বিপুল ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সাধারন সম্পাদক জেক ত্রিপুরা, হিমা ত্রিপুরা, শিখা ত্রিপুরা, মারমা স্টুডেন্ট কাউন্সিল সভাপতি উষামং মারমা, সাধারন সম্পাদক মংচিং মারমা প্রমুখ। 

 

এর আগে রাঙামাটি পৌরসভা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে সামনে গিয়ে মানববন্ধন করে।

 

সমাবেশে বক্তারা  কৃত্তিকা ত্রিপুরাকে ধর্ষনের পর  হত্যার ঘটনা তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের শাস্তির দাবী জানান।

 

উল্লেখ্য ,গেল শনিবার রাতে দীঘিনালার নয় মাইল এলাকা  জঙ্গল থেকে কৃত্তিকার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ  শাহ আলম, নজরুল ওরফে ভান্ডারী  ও মনির হোসেন নামের তিন জনকে আটক করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ