• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    
 
ads

বেতবুনিয়া ও গাজীপুরে সজীব ওয়াজেদ জয় ভূ-উপগ্রহ কেন্দ্রের গ্রাউন্ড স্টেশন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী
আর্থ সামাজিক উন্নয়নে পার্বত্যাঞ্চলে শান্তি-শৃঙখলা বজায় রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Jul 2018   Tuesday

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,১৯৭৫ সালের ১৪ জুন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেতবুনিয়ায় ভূ-উপগ্রহ কেন্দ্র প্রতিষ্ঠা করেন এবং সেখান থেকে আজকে আমাদের যাত্রা শুরু হয়। আর তারই পদাংক অনুসরণ করে আজকে আমরা মহাকাশ জয় করেছি। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ আজকে মহাকাশে। বেতবুনিয়ায় যে ভূ-উপগ্রহ কেন্দ্র রয়েছে তা যথেষ্টভাবে আরো কার্যকর ব্যবহার করে সমগ্র বাংলাদেশের জনগণের সার্বিক উন্নয়নে কাজ করতে পারবো। কাজেই আমাদের এটা একটা বড় অর্জন।  

 

প্রধানমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের বেতবুনিয়াতে এই উপগ্রহ ভূ-উপগ্রহ কেন্দ্রটি করে দিয়ে গেছেন। আর সজীব ওয়াজেদ জয় তাঁর পরামর্শ এবং উদ্যোগে আমরা মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণ করতে সক্ষম হয়েছি। কাজেই সেই মুজিব থেকে সজীব-সেখানেই আমরা পৌঁছেছি।

 

মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সজীব ওয়াজেদ জয়ের নামে রাঙামাটির বেতবুনিয়া ও গাজীপুরের দু’টি ভূ-উপগ্রহ কেন্দ্রের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

 

প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরো বলেন, প্রায় দুই দশক ধরে পার্বত্য চট্টগ্রামে একটা অস্বাভাবি পরিস্থিতি ছিল। আমরা ক্ষমতায় এসে শান্তি চুক্তি করে সেখানকার শান্তি ফিরে এনেছি এবং আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। যাতে তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারি সেজন্য এই পাহাড়ী অঞ্চলে শান্তি-শৃঙখলা বজায় রাখতে হবে। আর পাহাড়ী অঞ্চলের মানুষের উন্নতি হোক সেটাই আমাদের কামনা।

 

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার বক্তব্য রাখেন। বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট লিমিটেডের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন।


অনুষ্ঠানে স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন দু’টির নাম সজীব ওয়াজেদ জয়ের নামে নামকরণ করার প্রস্তাব করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। পরে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের অন্যতম রুপকার বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের নামে আনুষ্ঠানিকভাবে গ্রাউন্ড স্টেশন দুটির আনুষ্ঠানিক নামকরণ করা হয়।

 

অনুষ্ঠানে মন্ত্রী পরিষদ সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, সরকারের পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, বিদেশি রাষ্ট্রদূত ও কূটনৈতিকবৃন্দ, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং আমন্ত্রিত অতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অপরদিকে রাঙামাটি বেতবুনিয়া গ্রাউন্ড স্টেশনে এ উপলক্ষে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের সাথে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে সংযুক্ত করা হয়।

 

এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, রাঙামাটি ২৯৯ আসনের সংসদ সদস্য উষাতন তালুকদার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বিক্রম কিশোর ত্রিপুরা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা,রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, ৩০৫ পদাতিক ব্রিগেড রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক, পুলিশ সুপার মোঃ আলমগীর কবীররাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

ads
ads
আর্কাইভ