• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    
 
ads

স্কুলছাত্রী কৃত্তিকা ত্রিপুরার পরিবারের পাশে দাঁড়ালেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Jul 2018   Tuesday

ধর্ষণের পর নির্মমভাবে হত্যার শিকার দীঘিনালার স্কুলছাত্রী কৃত্তিকা ত্রিপুরার পরিবারের পাশে দাঁড়িয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান।

 

মঙ্গলবার জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী সরেজমিনে দীঘিনালা উপজেলার নয়মাইলস্থ চন্দ্র কিরণ কার্বারী পাড়ায় কৃত্তিকাদের বাড়িতে যান। কৃত্তিকার বিধবার মা অনুমতি ত্রিপুরার হাতে এসময় নগদ ৫০ হাজার টাকা তুলেন। এসময় বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরা, জেলা পরিষদ সদস্য শতরুপা চাকমা, জুয়েল ত্রিপুরা এবং জেলা ছাত্রলীগ সভাপতি টেকো চাকমা উপস্থিত ছিলেন।

 

চেয়ারম্যান কৃত্তিকা ত্রিপুরার পরিবারের পাশে সবসময় থাকবে উল্লেখ করে বলেন, কৃত্তিকা আর ফিরে আসবে না। তার স্মৃতি রক্ষার্থেও তার বিদ্যালয়ে উদ্যোগ নেয়া হবে। স্মৃতিচিহ্নের মাধ্যমে তার সহপাঠীরা এ ধরনের জঘন্যতম অপারাধের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা পাবে।

 

চেয়ারম্যান কৃত্তিকার মা শোকাহত অনুমতি ত্রিপুরাকে সমবেদনা জানিয়ে আরো বলেন, কৃত্তিকার ওপর যা ঘটেছে তা বর্বরতম অমানবিক অপরাধ। অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় কঠিন শাস্তি প্রদানে প্রশাসন দ্রুতগতিতে কাজ করছে।

 

উল্লেখ্য, গেল ২৮ জুলাই রাতে দীঘিনালার নয় মাইল নামক এলাকায় বাসার সামনে একটি সেগুন বাগান থেকে ৫ ম শ্রেণির ছাত্রী কৃত্তিকা ত্রিপুরার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ