• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

রাঙামাটিতে জাতীয় মৎস্য সপ্তাহ সমাপনী অনুষ্ঠানে
পার্বত্যাঞ্চলের ঘোনাগুলোতে ক্রীক পদ্ধতিতে মৎস্য চাষ প্রকল্পটি বন্ধে পায়তারা চলছে-ফিরোজা বেগম চিনু এমপি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jul 2018   Saturday

সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু  অভিযোগ করেছেন, পার্বত্যাঞ্চলের ঘোনাগুলোতে ক্রীক পদ্ধতিতে মৎস্য চাষ প্রকল্পটি বন্ধে একটি কুচক্রী মহল উঠেপরে লেগেছে। কিন্তু প্রধানমন্ত্রীর আন্তরিকতায় এ প্রকল্পটি পুনরায় চালু হতে যাচ্ছে।  এ প্রকল্পটির মাধমে পাহাড়ের মৎস্যচাষীরা আত্নকর্মসংস্থানের পাশাপাশি বাইরের জেলায় রপ্তানি করে অর্থনৈতিক উন্নয়ন ঘটানো সম্ভব।

 

শনিবার রাঙামাটিতে জাতীয় মৎস্য সপ্তাহ সমাপনী  ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা মৎস্য দপ্তরের আয়োজনে অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বেলাল হোসেন, মৎস্য গবেষনা ইনস্টিটিউটের উপকেন্দ্র প্রধান ও উদ্ধর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী বেলাল উদ্দিন।

 

অনুষ্ঠান শেষে রাঙামাটির বিভিন্ন উপজেলার তিনজন মৎস্যচাষীদের মাছচাষে বিশেষ অবদানের জন্য সম্মননা ক্রেষ্ট প্রদান করেন অতিথিরা।

 

অতিথির বক্তব্যে  ফিরোজা বেগম চিনু এমপি আরো বলেন, বর্তমান সরকার মৎস্য’সহ সকল সেক্টরের উন্নয়নে কাজ করে যাচ্ছে। যার ফলে বিশ্বে মৎস্য উৎপাদন দেশ হিসেবে বাংলাদেশ তৃতীয় স্থানে রয়েছে।

 

 তিনি বলেন, তিনি বলেন, তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশকে ক্ষুধা ও দারিদ্র মুক্ত করার। তার সুযোগ্য কণ্যা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা  জাতির পিতার সেই স্বপ্ন পূরনে কাজ করে চলেছে। দেশের অর্থনৈতিক উন্নয়ন, নীরক্ষর জাতিগোষ্ঠীকে শিক্ষিত করন, কৃষি, স্বাস্থ্য’সহ সার্বিক উন্নয়নে অবদান রেখে চলেছে বর্তমান সরকার। তিনি প্রধানমন্ত্রীর ২০২১ ও ২০৪১ সালের স্বপ্ন বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

 

বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, পাহাড়ের যে সমস্ত পুকুর, জলাশয় ও ঘোনাগুলো রয়েছে সেগুলোতে মাছ চাষ করে যুবরা স্বাবলম্বী হতে পারে। এ জন্য সরকার যুবদের সবসময় সহযোগিতা করছে। সরকারের সুযোগ ও সহযোগিতাগুলোকে কাজে লাগিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ