• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

সমতলের চাইতে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা এখনো অনেক পিছিয়ে রয়েছে-বৃষকেতু চাকমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jul 2018   Wednesday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু  চাকমা বলেছেন সমতলের চাইতে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা এখনো অনেক পিছিয়ে রয়েছে।  পাহাড়ের শিক্ষার্থীরা এখান থেকেই যদি উচ্চশিক্ষা গ্রহণ করে ভালো চিকিৎসক বা কর্মকর্তা হয় তাহলে তারা এ জেলার মানুষের কল্যাণে কাজ করবে। তিনি পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।

 

বুধবার রাঙামাটি পার্বত্য জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভা সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান এসব কথা বলেন। 

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) শারমিন আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম চৌধুরী, বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান, সহকারী পুলিশ সুপার রনজিত কুমার পালিত’সহ জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

সভায় সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান  আরো বলেন, শিক্ষার মান উন্নয়নে জেলার প্রতিটি উপজেলায় শিক্ষক ও স্কুল পরিচালনা কমিটির সাথে পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা করা হচ্ছে। শিক্ষার মান উন্নয়নে অনুষ্ঠিত সভা হতে প্রাপ্ত সুপারিশগুলো মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে।

 

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) শারমিন আলম বলেন, এ জেলায় বসবাসরত মানুষের উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে আইনশৃংখলা রক্ষা, মোবাইল কোর্ট, প্রাকৃতিক দুর্যোগে সহায়তা’সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। 

 

উপজেলা পরিষদ চেয়ারম্যানরা বলেন, এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল তেমন আশাব্যঞ্জক নয়। তাই প্রাইমারি ও মাধ্যমিক লেভেলে শিক্ষার্থীদের পড়ালেখার ভিত্তি মজবুত করণে পরিষদ হতে আরো জোরালো পদক্ষেপ গ্রহণ করতে হবে। এছাড়া গত জুনে ভূমিধসে ক্ষতিগ্রস্ত আসামবস্তী-কাপ্তাই সড়ক মেরামতে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অনুরোধ জানানো হয়। 

 

সহকারী পুলিশ সুপার রনজিত কুমার পালিত বলেন, রাঙামাটি জেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে পুলিশ প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। যেকোন অপরাধমূলক কর্মকান্ড ও মাদক বিক্রী ও সেবনের কোন তথ্য থাকলে তা পুলিশ প্রশাসনকে জানিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।

 

সভায়  উত্তর, দক্ষিণ বন বিভাগ, ঝুম নিয়ন্ত্রণ, ইউএসএফ ও পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় বন কর্মকর্তাগণ জানান, গত ১৮জুলাই সারাদেশের ন্যায় মহান মুক্তিযুদ্ধে আতেœাৎসর্গকারী ৩০লক্ষ শহীদদের স্মরণে সারাদেশে একযোগে ৩০ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসাবে রাঙামাটি জেলায় ৬০৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫৬হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। এছাড়া গেল ২৩ জুলাই হতে বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। মেলায় সকলকে গাছের স্টল পরিদর্শন ও গাছের চারা ক্রয়ের অনুরোধ জানান তারা ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ