• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি পার্বত্য চট্টগ্রামের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে-দীপংকর তালুকদার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jul 2018   Tuesday

সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার বলেছেন, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি পার্বত্য চট্টগ্রামে শান্তি ও গনতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। শান্তি ও উন্নয়ন বিরোধী আঞ্চলিক শক্তির সাথে আঁতাত করে তারা পার্বত্য চট্টগ্রামকে শান্তি চুক্তির পূর্ববর্তী সময়ের সংঘাতপূর্ণ রক্তাক্ত পরিবেশকে ফিরিয়ে আনতে চাইছে। কিন্ত জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব আমরা এখানে অশান্তি সৃষ্টিকারীদের প্রতিহত করা হবে।


মঙ্গলবার রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও রাঙামাটি জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট পরিতোষ কুমার দত্তের মৃত্যুতে আয়োজিত শোকসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি আরো বলেন, এ অঞ্চলের বিশিষ্ট আইনজীবি এডভোকেট পরিতোষ কুমার দত্ত পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার সংগ্রামে একজন নিবেদিত প্রাণ কর্মি ছিলেন।

 

রাঙামাটি জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত শোক সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিব, জেলা আওয়ামীলীগ নেতা রফিকুল মওলা, এডভোকেট রফিকুল ইসলাম, রাঙামাটি পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনছুর আলী, এডভোকেট কল্যান মিত্র চৌধুরী, রাঙামাটি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাওয়াল উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল জব্বার সুজন প্রমুখ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ