• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে প্রশিক্ষণরত বিসিএস কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jul 2018   Tuesday

মঙ্গলবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণরত ৬৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের বিভিন্ন ক্যাডারের ৭জন কর্মকর্তা।

 

জেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে সৌজন্য সাক্ষাতের  সময় জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা ছাড়াও পরিষদের সদস্য সবির কুমার চাকমা, সদস্য ত্রিদীব কান্তি দাশ এবং জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা উপস্থিত ছিলেন।

 

অপরদিকে সৌজন্য সাক্ষাতকারী ৭জন কর্মকর্তারা হলেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাব্বির আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব নাবিদ মোস্তফা জিসান, সহকারী পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন, সহকারী পুলিশ সুপার সাদিয়া সাবরিনা চৌধুরী, ভেটেরিনারি সার্জন মোঃ বেলাল হোসেন, সহকারী বেতার প্রকৌশলী লিখন দাস এবং সহকারী পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন।

 

সাক্ষাতকালে প্রশিক্ষণের অংশ হিসাবে ৭জন কর্মকর্তা জেলা পরিষদ চেয়ারম্যানের পরিষদের গঠন কাঠামো, লোকবল এবং উন্নয়ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন। বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার মধ্যে একটি ভিন্ন প্রশাসনিক কাঠামো হিসাবে এর ক্ষমতা, নির্বাচনী ব্যবস্থা, বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশগ্রহণ এবং জনগণের কল্যাণে পরিষদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে  মতবিনিময় করেন।

 

এসময় জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা সাক্ষাতরত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে সৃষ্ট তিন পার্বত্য জেলা পরিষদগুলো এলাকার মানুষের চাহিদার ভিত্তিতে স্থানীয় নেতৃত্বের মাধ্যমে জেলার সার্বিক আর্থ-সামাজিক ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি বাংলাদেশের প্রেক্ষাপটে ভিন্ন আঙ্গিকে সৃষ্ট তিন পার্বত্য জেলা পরিষদগুলো সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জন কর্মকর্তাদের ভবিষ্যৎ প্রশাসক হিসাবে গড়ে উঠায় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ