• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

কতুকছড়িতে সংবাদ সন্মেলনে
জেএসএস ও গণতান্ত্রিক থেকে ৪ কর্মী ইউপিডিএফে যোগদান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jul 2018   Friday

নব্য মুখোশ বাহিনী(গণতান্ত্রিক ইউপিডিএফ) ও এমএন লারমা গ্রুপের জনসংহতি সমিতির(সংস্কার বাদী) ৪ কর্মী দল ত্যাগ করে  ইউপিডিএফে যোগদান করেছেন। তারা হলেন এমএন লারমা গ্রুপের জনসংহতি সমিতি থেকে ধর্মজয় ত্রিপুরা, শক্তি চাকমা ওরফে শান্ত, সমেন্টু চাকমা ও নব্য মুখোশ বাহিনী থেকে পাভেল চাকমা ওরফে রিটন। 

 

শুক্রবার রাঙামাটির কতুকছড়িতে একটি গ্রামে সংবাদ সন্মেলনে এই ৪ কর্মী ইউপিডিএফে যোগদানের কথা  জানিয়েছেন।

 

সংবাদ সন্মেলনে যোগদানকারী খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের নৌকাছড়া হেডম্যানপাড়ার বাসিন্দা শশী চরণ ত্রিপুরার ছেলে ধর্মজয় ত্রিপুরা বলেন, জেএসএস সংস্কার দল ছেড়ে এখন যোগ দিয়েছেন ইউপডিএফে। ত্যাগ করা দলটিতে ছিলেন গ্রুপের সার্জেন্ট।

 

তিনি আরো বলেন, জুম্ম জাতীয় অস্তিত্ব রক্ষার প্রলোভনের ফাঁদে পড়ে ২০০৭ সালে যোগ দিয়েছিলেন এমএন লারমা গ্রুপের জেএসএস (সংস্কার) দলে।  কিন্তু কিছুদিন যেতে না যেতেই তিনি বুঝতে পারেন তাকে  যারা সংঘাতের পথে ঠেলে দিয়েছেন তারা শুধু ব্যস্ত ব্যক্তিস্বার্থে। নিরীহ মানুষের থেকে চাাঁদাবাজি করে ভারি করছেন নিজের পকেট। আর কর্মীদের ব্যবহার করা হচ্ছে ইউপিডিএফকে ধ্বংস করার মন্ত্রে প্রাণঘাতি সংঘাতে। চলছে জুম্ম দিয়ে জুম্ম ধ্বংসের খেলা। তার কথায় আদর্শের কোনো মিল নেই। এসব খুব খারাপ লাগত তার। অন্ধকার দেখতেন জীবনের ভবিষ্যৎ নিয়ে। তাই অনিশ্চিত অন্ধকার পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। পালিয়ে দল ছাড়েন। কিন্তু দল ছাড়ার কারণে জেএসএস সংস্কারেরা যেখানে পাবে সেখানে তাকে  শেষ করার হুমকি দিচ্ছে। ফলে তৈরি হয় নিরাপত্তাহীনতা। তাই জীবনের নিরাপত্তায় রয়েছি।

 

রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের নানাক্রুম গ্রামের বাসিন্দা জ্যোতির্ময় চাকমার ছেলে শক্তি চাকমা বলেন, আগে ছিলেন ইউপিডিএফের সদস্য। ২০১৬ সালের মাঝামাঝি অর্থ ও বিপুল সুযোগ-সুবিধা দেয়ার প্রলোভনে পড়ে যোগ দিয়েছিলেন জেএসএস সংস্কার দলে। এ ছাড়া বলা হয়েছিল তাকে জুম্ম জাতীয় স্বার্থের কথা। কিন্তু পরে বুঝতে পারেন তাদের কথা ও আদর্শের কোনো মিল নেই। তাকে ব্যবহার করা হতো শুধু চাঁদাবাজি, অপহরণ আর প্রাণঘাতি সংঘাতে। এসব বুঝে জেএসএস সংস্কার ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। কিন্তু জীবনের নিরাপত্তাসহ জাতীয় স্বার্থে আবার যোগ দিয়েছেন ইউপিডিএফে।  

 

একই কথা বলেন, নব্য মুখোশবাহিনী ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরা রাঙামাটির নানিয়ারচরের সাবেক্ষং ইউনিয়নের বড়পুলপাড়ার বাসিন্দা সুকুমার চাকমার ছেলে সুমেন্টু চাকমা ও একই উপজেলার সদর ইউনিয়নের ১৭ মাইল চিরঞ্জীব দজরপাড়ার বাসিন্দা মেইক্যে চাকমার ছেলে পাভেল চাকমা। তারা বলেন, নাম আলাদা হলেও জেএসএস সংস্কার এবং নব্যমুখোশ বাহিনীর সব কর্মকান্ড এক ও অভিন্ন। এছাড়া তারা বিপথগামী হওয়ার রোমহর্ষক ঘটনাবলির বর্ণনা দেন। 

 

ইউপিডিএফ দাবী করেছে শুধু এ চারজন নয়- সম্প্রতি জেএসএস সংস্কারবাদী এবং নব্য মুখোশ বাহিনীর জাতীয় স্বার্থপরিপন্থী কর্মকান্ডে হতাশ হয়ে তাদের অনেক কর্মী স্বাভাবিক জীবনে ফিরছেন।

 

ইউপিডিএফের জেলা ইউনিট সংগঠক সচল চাকমা জানান, ইউপিডিএফ গণতান্ত্রিক এবং নিয়মাতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। জাতীয় ও জনগণের স্বার্থবিরোধী যে কোনো কর্মকান্ড ঘৃণা করে। যারা ভুল বুঝতে পেরে স্বাভাবিক জীবনে ফিরছেন তাদেরকে অভিনন্দন। পাশাপাশি তাদের নিরাপত্তার বিষয়টি  দেখা হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ