• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

কাপ্তাইয়ে ফলদ বৃক্ষ রোপন পক্ষ ও জাতীয় ফল প্রদর্শনী জমে উঠেনি!

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jul 2018   Wednesday

কাপ্তাই উপজেলায় মঙ্গলবার থেকে ৩ দিন ব্যাপী “ফলদ বৃক্ষ রোপন পক্ষ ও জাতীয় ফল প্রদর্শনী শুরু হলেও ক্রেতা শুণ্য।

 

কাপ্তাই উপজেলা কার্যালয় মাঠে তিন দিন ব্যাপী “ফলদ বৃক্ষ রোপন পক্ষ ও জাতীয় ফল প্রদর্শনীতে ত ১৮টি স্টল দেয় হয়েছে। এর মধ্যে উপজেলা  কৃষি অফিসের ৪টি সহ মোট ১৩টি নার্সারী  রয়েছে। তবে এ মেলা শুরু হলেও ক্রেতা শুন্য ষ্টলগুলোতে।

 

চট্টগ্রাম থেকে আসা ফতেয়াবাদ নার্সারীর মালিক আব্দুল কাদের বলেন, বিগত বছর গুলোতে অনেক বেচাবিক্রি হলেও এবার লোক জনের অভাবে বেচাবিক্রি নেই বললেই চলে। যে টাকা খরচ করে এখানে এসেছি এখন পূনরায় সেসব ফলদ গাছ গাড়ী ভাড়া দিয়ে নিয়ে যেতে হলে বাড়ী থেকে টাকা আনতে হবে।

 

মেলায় লোক সমাগম কম হওয়ার কারন সর্ম্পকে তিনি বলেন, আয়োজকদের কিছু গাফিলতি যেমন প্রচার-প্রচারনায় ঘাটতি বিশেষ করে লিফলেট বিতরণ না করা, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে লোকজনকে জড়োকরার ক্ষেত্রে আয়োজকরা পিছেয়ে ছিল। একইভাবে কাপ্তাইযের রাইখালী ইউনিয়নের ভাইভাই হর্টিকালচার নার্সারীর মালিক মোঃ ইদ্রিস আলী বলেন, মানুষ জনের অভাবে বেচাবিক্রি  তেমন নেই বললেই চলে।

 

ফলদ প্রদর্শনী জমে না উঠার বিষয়ে ইউএনও মোহাম্মাদ রুহুল আমীনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, কাপ্তাইয়ের এতবড় “ফলদ বৃক্ষ রোপন পক্ষ ও জাতীয় ফল প্রদর্শনীর উদ্ভোধন হলেও উদ্বোধনী খবরটি কোন মিডিয়ায় প্রকাশ পায়নি। শুনেছি আয়োজকরা  কোন সাংবাদিককেও এ বিষয়ে জানায়নি।

 

এ ব্যাপারে আয়োজক উপজেলা কৃষি কর্মকর্তা সামসুল আলম চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এলাকায় মাইকিংসহ আমরা প্রচরনায় কোন ঘাটতি রাখিনি। বিগত বছরের তুলনায় এ বছর মেলা তেমন জমে না উঠার বিষয়টি স্বীকার করে তিনি আরও বলেন, কেন জমে উঠেনি এ বিষয়টি তার জানা নেই।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ