• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

রাঙামাটি জেনারেল হাসপাতালে সেবা গ্রহীতাদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jul 2018   Monday

রাঙামাটি জেনারেল হাসপাতালে সেবাগ্রহীতাদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।


রোববার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটি কমিটির সভাপতি অমলেন্দু হাওলাদার। এতে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার টিআইবি এরিয়া ম্যানেজার মো: আরিফ হোসেন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ শওকত আকবর, ডাঃ সুশোভন দেওয়ানসহ হাসপাতাল থেকে বিভিন্ন ধরণের সেবা গ্রহণ করেছেন এমন জনগন, সাংবাদিক, বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্য এবং সনাক ও স্বজন সদস্যরা উক্ত সভায় অংশগ্রহণ করেন। সভায় হাসপাতালে সেবার মান উন্নয়নে সেবাগ্রহীতাবৃন্দ তাদের মতামত প্রদানের পাশাপাশি হাসপাতালের বিভিন্ন সমস্যার বিষয়ে উত্থাপন করেন।


সভায় এ্যাম্বুলেন্স ব্যবস্থার সমন্বয় করা, হাসপাতালের ওয়ার্ড ও টয়লেট পরিস্কার-পরিচ্ছন্ন রাখা, রোগীদের জন্য পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করা, নির্দিষ্ট সময়ের পর ঔষধ কম্পানীর প্রতিনিধিদের হাসপাতালে প্রবেশ, কর্তব্যরত ডাক্তারদের রোগীদের সাথে সম্পর্ক উন্নয়ন, হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা রক্ষায় হাসপাতাল এলাকায় গরু বিচরণ রোধ করা, রাতের বেলা হাসপাতালে নিরবিচ্ছিন্ন আলো সরবরাহ নিশ্চিত করা ইত্যাদি বিষয় উত্থাপন করা হয়।


সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার বলেন, হাসপাতালের পরিস্কার পরিচ্ছন্নতার জন্য আট জন পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেয়া হয়েছে, এছাড়া হাসপাতাল এলাকার পরিস্কাল পরিচ্ছন্নতার জন্য তিনি পৌর মেয়রের সাথে আলোচনা করবেন। এছাড়া রাতের বেলায় নিরচ্ছিন্ন আলো সরবরাহের জন্য সৌর বিদ্যুতের ব্যবস্থা করার জন্য উন্নয়ন বোর্ডের সাথে আলোচনা করবেন।


হাসপাতালে জায়গা সল্পতার জন্য কিছু ক্ষেত্রে ব্যাক্তিগত গোপনীয়তা রক্ষা করা সম্ভব হয় না স্বীকার করে তিনি আরো বলেন, নব নির্মিত ভবনের কাজ সম্পন্ন হয়ে গেলে এই সমস্যা আর থাকবে না। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হাসপাতাল এলাকায় নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করার জন্য খুব দ্রুতই সিসি ক্যামারা স্থাপন করা হবে। হাসপাতালের সেবার মান আগের তুলানায় বৃদ্ধি পেয়েছে ও হাসপাতালের সেবার মান উন্নয়নের জন্য যে কোন পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।


অনুষ্ঠানের সভাপতি বক্তব্যে অমলেন্দু হাওলাদার বলেন হাসপাতালের সেবার ক্ষেত্রে নাগরিকবৃন্দের অসীম চাহিদা থাকবে কিন্তু দক্ষ নেতৃত্ব ও ব্যবস্থাপনার মাধ্যমে সর্বোত্তম সেবা প্রদান করতে হবে। হাসপাতালের সাথে নাগরিকবৃন্দের সুসম্পর্ক না থাকলে ভাল সেবা নিশ্চিত করা যায় না। নাগরিকদের সাথে সুসম্পর্কের মাধ্য্যমে এবং সকলের সহযোগিতা নিয়ে সেবার মান উন্নয়ন করতে হবে।


--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ