• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

সাংস্কৃতিক চর্চায় জড়িত থাকলে কোন যুবক মাদকাসক্ত হবে না-সৌরেন্দ্র নাথ চক্রবর্তী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jul 2018   Saturday

পাহাড়ে অপরাধ বন্ধে সাংস্কৃতিক কর্মকান্ডকে আরো বেগবান করার আহবান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রনালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব এবং রাঙামাটির প্রাক্তন জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী।

 

 তিনি বলেন, সাংস্কৃতিক চর্চায় জড়িত থাকলে কোন যুবক মাদকাসক্ত হবে না, নতুন প্রজন্ম ও যুব সমাজকে যদি সাংস্কৃতিক অঙ্গনের দিকে ধাবিত করা যায় তাহলে তারা কখনোই খারাপ কাজে পা বাড়াবে না। । আমাদের দেশ একটি সোনার বাংলাদেশে রূপান্তর হবে বলে তিনি মন্তব্য করেন।

 

শুক্রবার সন্ধ্যায় কাপ্তাই উপজেলা সাংস্কৃতিক একাডেমীর সনদপত্র বিতরণ, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

কাপ্তাই উপজেলা সাংস্কৃতিক একাডেমীর প্রধান উপদেষ্ঠা খোরশেদ আলম কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রনালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব মোঃ জাফর আহাম্মদ খান, রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল আমিন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সাংস্কৃতিক একাডেমীর সভাপতি জয়সেন বড়ুয়া।

 

সুরের মুর্ছনা কাকে বলে নতুন করে শিখিয়েছে কাপ্তাই সাংস্কৃতিক একাডেমী। বাদ্য যন্ত্রের তালে তালে দেশাত্ববোধক গানের সুর সহ বিভিন্ন গানের মুর্ছনায় দর্শকদের মোহিত করে তোলে। পরে শুরু হয় দলীয় গানের সঙ্গীত, এবং দলীয় নৃত্য পরিবেশনা।

 

আলোচনা সভা শেষে কাপ্তাই উপজেলায় সংগীত জগতকে পরিচিত করে তোলার জন্য এবং কাপ্তাই সাংস্কৃতিক অঙ্গনের পুরোধা বাংলাদেশ বেতার শিল্পী ফারজানা ইসলাম লিপিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

অনুষ্ঠান শেষে কাপ্তাই উপজেলার সাংস্কৃতিক একাডেমীর বিভিন্ন ক্যাটাগরীতে ২৯৪ জন শিক্ষার্থীকে সনদপত্র বিতরণ করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ