• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    
 
ads

রাঙামাটিতে পরিবহন চালক ও হেলপারদের নিয়ে ট্রাফিক পুলিশের কর্মশালা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jul 2018   Sunday

রোববার রাঙামাটিতে পরিবহন চালক ও হেলপারদের নিয়ে কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে ও রাঙামাটি ট্রাফিক পুলিশের আয়োজনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

রাঙামাটি চেম্বার অব কমার্স কনফারেন্স কক্ষে পরিবহন চালক ও হেলপারদের নিয়ে কর্মশালায় অতিরিক্ত পুলিশ সুপার(সদর)এম কে এইচ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,বাস মালিক ও চালক সমিতির সভাপতি মঈন উদ্দিন সেলিম,সহ সভাপতি হাজি মো.আবদুস সালাম,ট্রাক চালক সমিতির সভাপতি মো.রুহুল আমিন,কিশোর চৌধুরী,সামশুল আলম,সিরাজুল ইসলাম ও টিটু বিশ্বাস প্রমুখ। কর্মশালা পরিচালনা করেন,ট্রাফিক বিভাগে টি আই নীতি বিকাশ দত্ত ও মোহাম্মদ ইসমাইল ।

 

অতিরিক্ত পুলিশ সুপার বলেন,যারা ট্রাফিক আইন অমান্য করে গাড়ি চালায় তারা দুর্ঘটনার কবলে পড়ে। চালক ও হেলপারদের আরো সচেতন হওয়া দরকার। দুর পাল্লার গাড়ি চালাতে গভীর মনোযোগি না হয়ে মোবাইলে কথা বলতে দেখা গেছে। যারা মোবাইলে কথা বলে গাড়ি চালাতে থাকে তারা দুর্ঘটনা ঘটায়। আপনারা যারা পেশাদার চালক অবশ্যই আপনাদের উচিত চার দিক লক্ষ রেখে নিজের নিয়ন্ত্রণে রেখে গাড়ি চালাতে হবে। হাতে কলমে প্রশিক্ষণের কোন বিকল্প নেই বললেই চলে। রাঙামাটি পুলিশ বিভাগ সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত তাই নিরাপদ সড়ক রক্ষার্থে ও জনসার্থে আরো প্রশিক্ষণ গ্রহন করে আপনাদের পেশাগত দায়িত্বে নিরলস ভূমিকা পালন করবেন।

 

বক্তারা বলেন,এধরনের প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হলে রাঙামাটির চালক ও হেলপারদের দক্ষতারমান আরো বাড়বে। সাথে সাথে দুর্গটনার বকল থেকে রেহাই পাবেন সাধারণ যাত্রীরা। তাই প্রতি ২-৩ মাস অন্তর অন্তর এ ধরনের কর্মশালার আয়োজন করা হলে চালক ও হেলপাররা অনেক কিছু শিখতে পারবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ