• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

রাঙামাটিতে বাশেঁর চারা বিতরণ
পার্বত্য চট্টগ্রামে বাঁশের উৎপাদন বাড়াতে ২৩ কোটি টাকার প্রকল্প

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Jul 2018   Saturday

পার্বত্য চট্টগ্রামে বাঁশের উৎপাদন বাড়াতে ২৩ কোটি ৭৮ লক্ষ টাকা ব্যায়ে পাহাড়ে বাঁশ উৎপাদন প্রকল্প হাতে নেয়া হয়েছে।


পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে এ প্রকল্পের আওতায় তিন পার্বত্য জেলায় ১৩ হাজার বাশের বাঁশের বাগান সৃজন করা হবে। এর মাধ্যমে ৪২২০ পরিবারের মাঝে ২৮ লক্ষ ৬০ হাজার বাশের চারা বিতরণ করা হবে।


শনিবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা রাঙামাটি জেলায় প্রকল্পের উদ্বোধন করে সাপছড়ি ইউনিয়নের পাহাড়ি নারীদের মাঝে বাঁশের চারা বিতরণ কালে এ কথা বলেন।


পার্বত্য চট্টগ্রামে বাশঁ উৎপাদন প্রকল্পের প্রকল্প পরিচালক শাহিনুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, বোর্ডের সদস্য বাস্তবায়ন প্রকাশ কান্তি চৌধুরী ও সাপছড়ি ইউপি চেয়ারম্যান মৃণাল কান্তি চাকমা।

 

পরে সাপছড়ি ইউনিয়নের ৭০ জন পাহাড়ী মহিলার মাঝে ২১৫টি করে বাশেঁর চারা বিতরন করা হয়।


বক্তরা বলেন পরিবেশ বিপর্যয় ও ব্যাপক হারে বাঁশ নিধনের কারনে পার্বত্য চট্রগ্রামে বাঁশের উৎপাদন আশংকা জনক হারে কমে যাচ্ছে। পাহাড়ে বাঁশের উৎপাদন বাড়ানোর পাশাপাশি অনগ্রসর জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে বাঁশ উৎপাদন প্রকল্প হাতে নেয়া হয়েছে। এর ফলে বাশের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবেশ রক্ষা রক্ষা হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

 

প্রধান অতিখি বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা  আরো বলেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পাহাড়ে সম্ভামনাময় কৃষি  সেক্টরে বিভিন্ন আয়বর্ধক মুলক প্রকল্প গ্রহনের মাধ্যমে অনগ্রসর দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড থেকে আরো নতুন সেক্টরে আয়বর্ধক মুলক প্রকল্প গ্রহন করা হবে । 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ