• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

পানছড়িতে শিক্ষক রিটন শীলের দুটো কিডনি নষ্ট

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jul 2018   Friday

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং বাজার উচ্চ বিদ্যালয়ের কৃষি বিজ্ঞানের শিক্ষক রিটন কান্তি শীলের দু’টি কিডনি অকেজো হয়ে পড়েছে। একটি সম্পূর্ণ অকেজো আর একটি কিডনি মাত্র  শতকরা ৪০ ভাগ সচল রয়েছে তাও প্রতিদিন রিফ্রেসের মাধ্যমে।

 

নতুন কিডনি প্রতিস্থাপন করলেই তাকে বাঁচানো সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসক। যার ব্যয় বহুল চিকিৎসা করতে প্রায় বিশ লক্ষাধিক টাকার প্রয়োজন। বিদ্যালয় শিক্ষক রিটন শীলের পরিবারের পক্ষ থেকে এতো টাকা যোগাড় করা সম্ভব নয়। সবাই যদি একটু সহযোগিতার হাত বাড়ায় তাহলেই তাকে বাঁচানো সম্ভব।

 

জানা যায়, পানছড়ি টিএন্ডটি টিলার মৃত নিরঞ্জন শীলের সন্তান রিটন চন্দ্র শীল সুঠাম দেহী, মিষ্টি ভাষী ও বিদ্যালয়ের একজন প্রিয় শিক্ষক ছিলেন। সেই প্রানপ্রিয় শিক্ষকের কংকাল দেহ আর বাঁচার আকুতি দেখে শিক্ষার্থীরাও ভেঙ্গে পড়েছে কান্নায়। প্রিয় স্যারকে সহযোগিতা দিতে টিফিনের টাকা জমিয়ে তহবিল গঠন করছে তারা। শিক্ষার্থীদের দাবী একজন ভালো শিক্ষককে বাঁচিয়ে রাখতে সবার সহযোগিতা দরকার। সবাই মিলে সহযোগিতার হাত বাড়ালেই প্রিয় স্যারকে আবার বিদ্যালয় প্রাঙ্গনে বিচরণ করতে দেখা যাবে। তার স্ত্রী তিন সন্তানের জননী জো¯œা শীল জানায়, প্রতিদিন তার পেছনে অনেক টাকা খরচ হচ্ছে। এর মধ্যে তিন ব্যাগ রক্ত দিতে হবে অর্থনৈতিক সমস্যায় আমরা দিশেহারা হয়ে পড়েছি। আমার স্বামীকে বাঁচাতে সবাই এগিয়ে আসুন।

 

এদিকে প্রিয় সহকর্মীকে চট্টগ্রাম দেখতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির চাকমাসহ তাঁর সহকর্মীরা আর উল্টাছড়ি উচ্চ বিদ্যালয় প্রধান রফিকুল ইসলাম বাবুল। তাঁরা চিকিৎসার খরচ যোগাতে সবাইকে সহযোগিতার হাত বাড়াতে অনুরোধ জানান। তাকে সাহায্যর বিকাশ নাম্বার ০১৭০৪৪৬২৬০৬ ।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ