• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

মহালছড়িতে এতিম ও অন্ধ প্রতিবন্ধি ছাত্র কসম ত্রিপুরার পাশে সেনাবাহিনী

মিল্টন চাকমা, মহালছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jun 2018   Tuesday

খাগড়াছড়ির মহালছড়িতে গরীব এতিম ও অন্ধ প্রতিবন্ধি ছাত্র কসম ত্রিপুরার পাশে দাঁড়িয়েছেন মহালছড়ি জোনের সেনাবাহিনী।

 

মঙ্গলবার মহালছড়ি জোন সদরে কংচাই কার্বারী পাড়ার নুনছড়ি গ্রামের গরীব পরিবারের এতিম ও অন্ধ কসম ত্রিপুরাকে কলেজে ভর্তি হওয়ার জন্য নগদ অর্থ প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ মোসতাক আহমেদ, পিএসসি।

 

জোন অধিনায়ক বলেন, এতিম ও অন্ধ কসম ত্রিপুরা এবারে এসএসসি পরীক্ষায় পাশ করার পর টাকার অভাবে কলেজে ভর্তি হতে পারছেন না । তখন তিনি খবর পাওয়ার সাথে সাথে তাঁকে জোনে নিয়ে এসে কলেজে ভর্তি হওয়ার জন্য নগদ অর্থ প্রদান করেছেন। পরবর্তীতে তাঁর লেখাপড়ার যাবতীয় খরচাদি মহালছড়ি জোন থেকে বহন করা হবে বলে জানান তিনি।

 

এতিম ও অন্ধ কসম ত্রিপুরার পাশে দাঁড়ানোর স্বার্থকতা কি জানতে চেয়ে জোন অধিনায়ক আরো বলেন, স্বার্থের কথা চিন্তা না করে সেনাবাহিনী মানবতাকে প্রাধান্য দিয়ে সারাদেশে নিস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। এলাকার সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে সাধারণ মানুষের পাশে থেকে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে।  এলাকার সকল স্তরের মানুষের সহযোগিতার আহবান জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ