• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    
 
ads

রাঙামাটিতে ব্যবসায়ীদের সংবাদ সন্মেলনে
আগামী ৭ দিনের মধ্যে ব্যবসায়ীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচির হুমকি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jul 2018   Monday

ব্যবসায়ী নেতৃবৃন্দ আগামী ৭ কর্মদিবসের মধ্যে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও কলকারখানা  ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তা তপন বিকাশ তংচংগ্যাসহ ইন্ধনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন।

 

সোমবার রাঙামাটিতে ব্যবসায়ীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে  এবং চট্টগ্রাম বিভাগের কলকারখানা  ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তা কর্তৃক ব্যবসায়ীদের হয়রানী ও  হুমকির প্রতিবাদে আয়োজিত সংবাদ সন্মেলনে ব্যবসায়ী নেতৃবৃন্দ এই হুমকি দেন।

 

কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড কার্যালয়ে আয়োজিত সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন রাঙামাটি ব্যবসায়ী ফেডারেশনের সদস্য সচিব কামাল উদ্দীন। এসময় সংগঠনের আহ্বায়ক হাজী মোঃ জহীর উদ্দীন, যুগ্ন আহ্বায়ক ডাঃ রুপম দেওয়ান, বিল্লাল হোসেন টিটু, আব্দুল শুক্কর, হাজী আজগর আলী,  স্নহাশীষ চাকমা, বিভাষ সাহা,জসীম উদ্দীন, নিলু মজুমদারসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সন্মেলন শেষে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

 

সংবাদ সন্মেলনে  বলা হয়, গত বছর রাঙামাটিতে ভযাবহ পাহাড় ও সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্যবসায়ীরা দোকান ভাড়া, কর্মচারীর বেতন, ব্যাংক ঋণের সুদের বোঝা নিয়ে ব্যবসা টিকিয়ে রাখার চেষ্টা চালাচ্ছেন।  এতে অধিকাংশ ব্যবসায়ী সংসারের খরচ চালাতে হিশশিম খাচ্ছেন।

 

সংবাদ সন্মেলনে আরো বলা হয়, সকল কর্মচারী ও ব্যবসায়ীদের মধ্যে সুসম্পর্ক ও সমন্বয় থাকায় কর্মচারীরা প্রাপ্য ছুটির চেয়ে বাৎসরিক অতিরিক্ত ত্রিশ দিন ভোগ করে থাকে। দুরদুরান্ত আসা বেশীর ভাগ কর্মচারী এককালীন ছুটি ভোগ করতে ইচ্ছুক ও তারা সাপ্তাহিক ছুটির বিপক্ষে রয়েছে। কিন্ত রাঙামাটি শহরকে অশান্ত করার উদ্দেশ্য স্থাণীয় কিছু কুচক্রি মহলের ইন্ধনে কিছু দোকান  কর্মচারী তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করার লক্ষ্যে  চট্টগ্রাম বিভাগের কারখানা  ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী মহাপরিচালক তপন বিকাশ তংচংগ্যা নিরীহ ব্যবসায়ীদের কাছ থেকে লাইসেন্স দেয়ার নামে মোটা অংকের টাকা আদায়, হয়রানী,হুমকি ও এক পেশীয় আইন জারির ষড়যন্ত্র করেছেন।

 

সংবাদ সন্মেলনে  অভিযোগ করে আরো বলা হয়, কারখানা  ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিপ্তরের সহকারী মহাপরিচালক তপন বিকাশ তংচংগ্যা রাঙামাটি শহরের বহু দোকানীদের মামলার হুমকি দিয়ে লাইসেন্স করার নামে বিভিন্ন অংকের টাকা নিলেও দোকানীরা এখনো লাইসেন্স  সরবরাহ করেননি। তিনি উল্টো করে নোটিশ জারী করে হয়রানীর হুমকি দিচ্ছেন। এসব প্রতিবাদ করতে গিয়ে গত ২৪ মে রাঙামাটিতে ৭জন ব্যবসায়ী নেতার বিরুদ্ধে শ্রম আইনে মামলা দায়ের করেছেন এবং আরও মামলা দায়ের জন্য ব্যবসায়ীদের হুমকি দিচ্ছেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ