• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

রাঙামাটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে ক্রীড়া ও সাংস্কৃতিক সরঞ্জাম ক্রয়ের চেক বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jun 2018   Saturday

পার্বত্য অঞ্চলের প্রত্যেক ছেলে-মেয়েকে স্কুলমুখী করতে সরকার নানামুখী প্রদক্ষেপ গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ নূরুল আমিন।

 

তিনি লেখাপড়ার পাশাপাশি ছাত্র ছাত্রীরা যাতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে আগ্রহী হয় সে ব্যবস্থা নিতে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের প্রতি আহ্বান জানান।

 

শনিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক সরঞ্জাম ক্রয়ের জন্য চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি  একথা বলেন।

 

জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত-সচিব সুদত্ত চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মাওলানা মোহাম্মদ শাহাজাহান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দ যথাক্রমে অংসুই প্রু চৌধুরী, ত্রিদীব কান্তি দাশ, রেমলিয়ানা পাংখোয়া এবং নির্বাহী প্রকৌশলী কাজী আব্দুস সামাদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা।

 

সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে জেলা পরিষদের মাধ্যমে জেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪০ হাজার টাকা করে ৩৭ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।  প্রতিষ্ঠানগুলি হলো, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়, ওমদামিয়া জুনিয়র হাইস্কুল, শহীদ আবদুল আলী একাডেমী, রাঙামাটি সিনিয়র মাদ্রাসা, তৈয়বিয়া আইডিয়াল স্কুল, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়, লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ, ত্রিপুরাছড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, বসন্ত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, বাদলছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়, রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চিৎমরম উচ্চ বিদ্যালয়, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়, শহীদ সামশুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, কাপ্তাই উচ্চ বিদ্যালয়, নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়, কে আর সি উচ্চ বিদ্যালয়, বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়, পোয়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়, কাশখালী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, তারাবুনিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, শীলছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ঘাগড়া উচ্চ বিদ্যালয় এবং ঘাগড়া বালিকা উচ্চ বিদ্যালয়। 

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ