• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়ির গুইমারা সেনা রিজিয়ন কমান্ডারের বিদায় অনুষ্ঠান

শ্যামল রুদ্র, রামগড় (খাগড়াছড়ি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jun 2018   Saturday

পাবর্ত্যাঞ্চলে শান্তি, সমৃদ্ধি, উন্নয়ন ও স্থিতিশীলতা আনয়নে সকলের সহযোগিতা চেয়ে খাগড়াছড়ির ২৪ আর্টিলারি ব্রিগেডের গুইমারা সেনা রিজিয়নের বিদায়ী কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুজ্জামান এনডিসি পিএসসি,জি বলেছেন, পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।


গেল বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ির গুইমারা সেনা রিজিয়ন সদর দপ্তরে অনুষ্ঠিত শহীদ মুশফিক হলে বিদায় অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় সেনা কর্মকর্তা ও সদস্যরা তাঁকে সামরিক কায়দায় নান্দনিক আনুষ্ঠানিকতায় বিদায় জানান। বর্নাঢ্য আয়োজনে পুষ্পশোভিত গাড়ি রশি বেধে টেনে নেন সেনা-বিজিবি কর্মকর্তা ও সদস্যরা।


এ সময় বিদায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবাগত সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. রাকিব উদ্দিন খান, গুইমারা বিজিবি সেক্টর ভারপ্রাপ্ত কমান্ডার ও রামগড় ৪৩, বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল মো. নুরুজ্জামান জি, ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি সেনা জোন অধিনায়ক লে.কর্নেল রুবায়েত মাহমুদ হাসিব, ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা সেনা জোন অধিনায়ক লে. কর্নেল কাজী শামসের উদ্দিন, ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লক্ষ্মীছড়ি সেনা জোন অধিনায়ক লে.কর্নেল মিজানুর রহমান, জামিনী পাড়া ২৩, বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হক, পলাশপুর ৪০,বডার্র গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল সাইফুল্লাহ মিরাজুল আলম।


এ ছাড়া গুইমারা সেনা রিজিয়নের জিটুআই মেজর আশিকুর রহমান, গুইমারা সাব-জোন অধিনায়ক ক্যাপ্টেন মুফতি মাহমুদ জয়, ৫ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক শুভ্র চৌধুরী, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মো. ফরহাদ, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম ভূইয়া, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান উশেপ্রু মারমা, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের সেনা কর্মকর্তা ও সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ