• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাইয়ে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jun 2018   Friday

শুক্রবার এক মাদক ব্যবসায়ী ও মাদক সেবীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে কাপ্তাই নতুন বাজার ঢাকাইয়া কলোনী এলাকার ভূক্তভোগী মহিলারা।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওয়াশিম উদ্দিন মামুন। এসময় উপস্থিত ছিলেন, খতিজা বেগম, সুখী দাশ, নাঈমা আক্তার, শামসুন নাহার, জরিনা, ইয়াসমিন, রুমা দাশ, শাপলা আক্তার, নাজমা, দিলুয়ারা, রিনা, আছমা আক্তার, নাজমা আক্তার, জোছনা, জেসমিন আক্তার, মোরশেদা প্রমূখ।


সংবাদ সন্মেলনে লিখিত অভিযোগে বলা হয়,এলাকার মাদক ব্যবসায়ী ও মাদক সেবি জাসেদ বাহাদুর (৩০) (পিতাঃ মৃত সেলিম বাহাদুর, নতুন বাজার ঢাকাইয়া কলোনী, কাপ্তাই,রাঙামাটি পার্বত্য জেলা) দীর্ঘদিন ধরে এলাকার অধিবাসীদের সাথে অন্যায়, অবিচার, জুলুম নির্যাতন, প্রাণ নাশের হুমকি, ক্ষমতার অপব্যবহার, মারধর, ইভটিজিং, অশ্লীল গালমন্দসহ নানা অসামাজিক কাজ করে আসছে। এছাড়াও সে মাদক সেবন করে মাতাল অবস্থায় ঘর দুয়ারে উকি মেরে রাত ঝাপনে বিঘ্ন ঘটিয়ে আসছে। তার এসব অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ করলে সে দা, ছুরি, কিরিছ নিয়ে প্রতিবাদকারীদের উপর চড়াও হয়। কিছুদিন পূর্বেও এলাকার খতিজা বেগম (৫০) কে ধারালো অস্ত্র দিয়ে গুরতর আঘাত করে।

 

খতিজাকে বাঁচাতে গিয়ে স্থানীয় মালেক ফকিরের ছেলে মোঃ জসিমও আঘাত প্রাপ্ত হয় । এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের নিকট অভিযোগ করলেও তার কোন সুরাহা হয়নি বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।


সংবাদ সন্মেলনে দাবী করা হয়,অভিযুক্ত জাসেদ ক্ষমতার অপব্যবহার করে অনেক পরিবারকে বসতভিটা থেকে উচ্ছেদের উদ্দেশ্য তাদের বিরুদ্ধে হয়রানি মূলক মামলা দায়ের করেছে। জাসেদের নির্যাতনে অতিষ্ঠ মহিলারা নিরুপায় হয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ ব্যপারে গত ২৪ জুন ঢাকাইয়া কলোনীর অধিবাসী খতিজা বেগম, সুখী দাশ, নাঈমা আক্তার ও শামসুন নাহার স্বাক্ষরিত একটি অভিযোগপত্র উপজেলা নির্বাহী অফিসার বরাবরে জমা দেওয়া হয়েছে।


এ ব্যাপারে অভিযুক্ত জাসেদ বাহাদুরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এলাকার মাঈন উদ্দিনের পরিবার তার রেকর্ডকৃত জায়গা দখল করায় ওই জমি উদ্ধারের জন্য তিনি ওই পরিবারের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছেন। এতে ক্ষিপ্ত হয়ে মাঈন উদ্দিনের পরিবার ও তার আত্বীয়-স্বজন মিলে মিথ্যা অপবাদ দিয়ে তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ