• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বালুখালীতে বিভিন্ন গ্রন্থাগার, ক্লাবকে আসবাবপত্র সামগ্রি বিতরণ

রকি চাকমা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jun 2018   Thursday

রাঙামাটির বালুখালী ইউনিয়নে গ্রন্থাগার, ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষে বৃহস্পতিবার আসবাবপত্র সামগ্রি বিতরণ করা হয়েছে।


গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষনের কর্মসূচি আওতায় টিআর খাতে বালুখালী ইউপি কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনী আক্তার। বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয়গিরি চাকমার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন ১নং ওয়ার্ড মেম্বার মঙ্গলচান চাকমা, মহিলা মেম্বার জীবনাশ্রি ত্রিপুরা, আলোরানী চাকমা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বালুখালী ইউপি সচিব প্রকাশ তালুকদার।


পরে অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনা করা হয়। উন্মুক্ত আলোচনায় স্থানীয় লোকজন ক্লাব, পাঠাগার ও কমিউনটি সেন্টারের জন্য অবকাঠামো নির্মানের দাবী জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি কান্দেবছড়া তারুমবন গণগ্রান্থাগার, আদার পাহাড় একতা মডেল ক্লাবকে আসবাবপত্র সামগ্রি বিতরণ করেন।


প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনী আক্তার বলেন, বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে দাড়িয়েছে। এ ধরনের কর্মকান্ডে ক্লাবগুলোতে ব্যবহার না হয় এবং যুব সমাজ যাতে ক্লাবগুলোতে যায়, তারা যেন আধুনিক শিক্ষা সাথে তালমিলিয়ে কিভাবে শিক্ষা অর্জন করতে হবে।


তিনি আরো প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে পিছিয়ে থাকুক কিছুতে চাই না, তারা যেন আধুনিক সুযোগ-সুবিধা ভোগ করতে পারে। তিনি একটি মানুষও যাতে পিছিয়ে না থাকে সেজন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে।


যেসব আসবাবপত্র দেয়া হচ্ছে তা যেন সঠিক কাজে লাগানোর পরামর্শ দিয়ে ব্যক্তিগত কাজে যাহাতে এসব আসবাবপত্র ব্যবহার না করার তিনি অনুরোধ জানান।


তিনি বালুখালী ইউপি চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের জন্য ভবিষ্যতে যে সব উন্নয়নমূলক প্রকল্প নিতে হবে, যাতে জনগনের উন্নয়নে কাজে লাগে এবং এবং প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়িত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ