• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মগবানে হিল ফ্লাওয়ারে উদ্যোগে দুর্যোগ মোবেলায় সচেতনতা সৃষ্টিতে সমন্বয় সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jun 2018   Wednesday

এলাকার সচেতনতা সৃষ্টি লক্ষে বুধবার রাঙামাটির মগবান ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।


মগবান ইউপি কার্যালয়ে মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ও হিল ফ্লাওয়ারের আয়োজনে সমন্বয় সভায় সভাপতিত্ব করেন মগবান ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিশ্বজিৎ চাকমা। এতে অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন ১নং ওয়ার্ড মেম্বার সজীব চাকমা, হিল ফ্লাওয়ারের প্রকল্প ব্যবস্থাপক জ্যোতি বিকাশ চাকমা,প্রাণী সম্পদ বিভাগের ইউনিয়ন কর্মকর্তা কুঞ্জ বিহারী চাকমা, ফ্রি ল্যান্স ফটোগ্রাফার ছন্দ সেন চাকমা। অনুষ্ঠান সঞ্চলনা করেন মগবান ইউপি সচিব অমৃত লাল চাকমা। অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তি ছাড়াও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন সরকারী সংস্থার কর্মকর্তা, জেলে-কৃষকরা উপস্থিত ছিলেন।


সভায় বক্তারা ওয়ার্ড ভিত্তিক সেচ্ছাসেবক দল গঠনের জোর দেয়া হয়। যাতে তারা দুর্যোগ পূর্বভাসের বার্তা, দুর্যোগ পরবর্তীকালীন ও দুর্যোগ পরবর্তী সহযোগিতার আহ্বান জানানো হয়।


প্রাণী সম্পদ বিভাগের ইউনিয়ন কর্মকর্তা কুঞ্জ বিহারী চাকমা ইউনিয়ন পর্যায়ে কোন গরু-ছাল,হাসঁ-মুরগির কোন রোগ ব্যাধির সমস্যা দেখা দিলে দ্রুত তা চিকিৎসা ও পরামর্শ দেয়া হবে।


সভাপতির বক্তব্যে মগবান ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমা বলেন, দুর্যোগ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে এবং যাতে দুর্যোগকালীন সময়ে কোন প্রকার প্রাণহানি না ঘটে। তিনি এলাকার জনসাধারনকে দুর্যোগ পূর্বভাসের বার্তা, দুর্যোগ পরবর্তীকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে সহযোগিতা কামনা করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ