• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে প্রতিবাদ সমাবেশে হেডম্যান নেতৃবৃন্দ
হেডম্যানদের বদলী,পদায়ন সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল না করলে কঠোর আন্দোলন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jun 2018   Sunday

পার্বত্য চট্টগ্রামের প্রথাগত হেডম্যানদের(মৌজা প্রধান) নিয়োগ স্থায়ী ও রাজস্বভূক্ত বদলী,পদায়ন সংক্রান্ত সিদ্ধান্তে অসন্তোষ দেখা দিয়েছে হেডম্যানদের মাঝে। রোববার রাঙামাটিতে এই সিদ্ধান্ত বাতিলের দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে হেডম্যান এসোসিয়েশন। মানবন্ধন থেকে অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করা না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে হেডম্যান নেতৃবৃন্দ।

 

জেলা প্রশাসন কার্যালয় চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন মৌজার হেডম্যানরা অংশ নেন।  মানবন্ধন চলাকালে বক্তব্যে  দেন হেডম্যান এসোসিয়েশনের  কেন্দ্রীয় সভাপতি  ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা। স্মারকলিপি পাঠ করেন সংগঠনের সাধারন সম্পাদক কেরল চাকম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি থোয়াই অং মারমা। । 

 

এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও হেডম্যান নিখিল কুমার চাকমা, হেডম্যান এসোসিয়েশনের সহ-সভাপতি সুজিত দেওয়ান, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারন সম্পাদক শান্তি বিজয় চাকমা, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট ভবতোষ দেওয়ান, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও হেডম্যান এসএম চৌধুরী, শুকরছড়ি মৌজার হেডম্যান কাবেরী রায়, হেডম্যান জোনাকি চাকমা, বিমলি চাকমা প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারলিপি প্রদান করেন হেডম্যান নেতৃবৃন্দ।

 

সমাবেশে হেডম্যান এসোসিয়েশনের  কেন্দ্রীয় সভাপতি চিংকিউ রোয়াজা বলেন, পার্বত্য চট্টগ্রামের হেডম্যানের পদটি একটি ঐতিহ্যবাহী প্রথা। এ অঞ্চলের মানুষ তাদের কৃষ্টি সংস্কৃতি, সমাজের রীতিনীতি বজায় রেখে সরকারের লক্ষ্যেকে সামনে দিকে এগিয়ে নিতে পারে তার জন্য আজ থেকে ১১৮ বছর আগে পার্বত্য চট্টগ্রামে হেডম্যান প্রথা প্রবর্তিত হয়েছিল।

 

তিনি অভিযোগ করে আরো বলেন, তিন পার্বত্য জেলার হেডম্যান, আঞ্চলিক পরিষদ,জেলা পরিষদ এবং পার্বত্য মন্ত্রনালয়ের সাথে কোন প্রকার আলাপ আলোচনা না করে ২০১৭ সালে জেলা প্রশাসক সন্মেলনে জেলা প্রশাসকরা হেডম্যানদের নিয়োগ স্থায়ী ও রাজস্বভূক্ত বদলী,পদায়ন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহন করেছিল। যা এই সিদ্ধান্ত এ অঞ্চলের মানুষ কোন দিনই মেনে নিতে পারবে না।

 

তিনি অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করা না হলে আগামীতে কঠোর আন্দোলনের ঘোষনা দেন।

 

প্রধানমন্ত্রীর কাছে পাঠানো স্মারকলিপিতে বলা হয়,  ১৯০০ সালের শাসন বিধি ও পার্বত্য চুক্তির আলোকে পার্বত্য চট্টগ্রামের প্রথাগত শাসন ব্যবস্থা,রাজস্ব আদায়,ভূমি ব্যবস্থাপনা, সামাজিক বিচার আইন-শৃংখলা রক্ষা,উন্নয়ন কর্মকান্ডসহ বিভিন্ন দায়িত্ব  ও কর্তব্য পালন করে আসছেন হেডম্যানরা।  কিন্তু ২০১৭ সালের জেলা প্রশাসক সন্মেলনে জেলা প্রশাসকরা হেডম্যানদের নিয়োগ,বদলী,বরখাস্ত সংক্রান্ত নীতিমালা গ্রহন করে। যা ১৯০০সালের শাসনবিধি, পার্বত্য চুক্তি, আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ আইনের সাথে সংগতিপূর্ন নয়। পাশাপাশি এ সিদ্ধান্ত গ্রহনের আগে হেডম্যানদের সাথে কোন প্রকার আলাপ-আলোচনা করেননি। ফলে এসব নীতিমালা অগ্রহনযোগ্য ও পরিতাজ্য।

 

স্মারকলিপিতে আরো বলা হয়, শত বছর ধরে পার্বত্য চট্টগ্রামে এই প্রথাগত ব্যবস্থা ও পদ্ধতি অনুসৃত হয়ে আসছে এ অঞ্চলে।  রাজা হেডম্যান,হেডম্যান ও কারবারীর(গ্রাম প্রধান) পদটি বদলীযোগ্য নয়। পার্বত্য চট্টগ্রামের প্রথা-রীতি ও ঐতিহ্যর প্রতি সম্যক ধানরা না থাকায় জেলা প্রশাসকরা হেডম্যানদের বদলী করার সিদ্ধান্ত গ্রহন করতে পেরেছেন। যা পার্বত্য মানুষ সেই সিদ্ধান্ত কোন দিনই মেনে নিতে পারবে না।

 

স্মারকলিপিতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলা  হয়, ১৯৯৭ সালে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি সম্পাদনের জন্য এবং এই শান্তি চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠার পাশাপাশি এই অঞ্চলের স্বকীয়তা, বৈচিত্র্য,প্রথারীতি, সংস্কৃতি ও প্রথাগত প্রতিষ্ঠানকে স্বীকৃতি প্রদান করেছেন। পার্বত্য চট্টগ্রামের প্রথাগত প্রতিষ্ঠানকে শক্তিশালী করার অংশ হিসেবে প্রধানমন্ত্রী আন্তরিক উদ্যোগে ২০১২ সালে প্রথবারের মত ঢাকার গণভবনে ঐতিহাসিক হেডম্যান সন্মেলেন আয়োজন করা হয়। এ জন্য পার্বত্য চট্টগ্রামের প্রথাগত নেতৃত্ব রাজা ও হেডম্যানরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ।

 

প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, এ অঞ্চলের উন্নয়ন এবং প্রথা-রীতি ও ঐতিহ্য সংরক্ষনের জন্য অত্যন্ত আন্তরিক বলে উল্লেখ করে স্মারকলিপিতে আরো বলা  হয়,  শান্তি চুক্তি এবং চুক্তির আলোকে প্রণীত আইনগুলো প্রথা-রীতিকে গুরুত্ব সহকারে সন্নিবেশিত করেছেন। তাই পার্বত্যবাসীর বিশ্বাস প্রধানমন্ত্রীর এ অঞ্চলের মানুষের প্রতি ও তাদের সংস্কৃতি ও ঐতিহ্যর প্রতি আন্তরিকতা ও মমত্ববোধ র্সবদা অব্যাহত থাকবে। সেই আলোকে ২০১৭ সালে অনুষ্ঠিত জেলা প্রশাসক সন্মেলনে হেডম্যানদের(মৌজা প্রধান) নিয়োগ স্থায়ী ও রাজস্বভূক্ত বদলী,পদায়ন সংক্রান্ত সিদ্ধান্ত বাতিলের জন্য পদক্ষেপ গ্রহন করবেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ