• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জেলা পরিষদের বিলাইছড়িতে দুঃস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jun 2018   Friday

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার বিলাইছড়ি উপজেলার বিভিন্ন গ্রামে গরীব, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।


বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থদের মাঝে এই ঈদবস্ত্রগুলো বিতরণ করেন।


ঈদবস্ত্র বিতরণকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, ধর্ম যার যার উৎসব সবার। উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ায় মানুষের মূল ধর্ম। তিনি বলেন, সমাজের অসহায় দুঃখী মানুষ ধনিক শ্রেণির আনন্দ দেখে তাদের দিন ঈদ পার করে। আর্থিক দৈন্যতার কারণে তাদের ঈদের পরম আনন্দ উপভোগ থেকে বঞ্চিত হচ্ছে। তাই অসহায় মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিষদের এই ছোট্ট প্রয়াস। তিনি সমাজের এসব অসহায় মানুষের ঈদের পূর্ণতা দান করতে বিত্তবানদের গরিব-দুঃখীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।


ঈদ বস্ত্র বিতরনী অনুষ্ঠানে বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা, জেলা আওয়ামীলীগের সদস্য ও বিলাইছড়ি উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান জয়সেন তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অংসাইপ্রু কাব্বারি, উপজেলা আওয়ামীলীগের অর্থ-সম্পাদক মোঃ ইসমাইল, ৩নং ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সুকুমার চক্রবর্ত্তী, যুগ্ন-সম্পাদক চাইথোয়াই মারমা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রহর কান্তি চাকমা, দপ্তর সম্পাদক প্রদীপ দাশ, যুগ্ন সম্পাদক সুভাশীষ কর্মকার, বিলাইছড়ি উপজেলা ছাত্রলীগ সভাপতি সৈকত দাশ রুবেল’সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ