• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

বিলাইছড়িতে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের জন্য আশ্রয়স্থল খোলা হয়েছে

অসীম চাকমা,বিলাইছড়ি(রাঙামাটি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jun 2018   Wednesday

টানা বৃষ্টিতে বিলাইছড়িতে বিভিন্ন জায়গায় ছোট-খাটো পাহাড় ধস দেখা গেছে। ঝঁকিপূর্ণ জায়গায় বসবাসকারীদের সাময়িক নিরাপদ স্থানে আশ্রয়ের জন্য উপজেলা প্রশাসন উপজেলায় একটি অস্থায়ী আশ্রয়স্থল খোলা হয়েছে।

 

টানা বৃষ্টিতে বিলাইছড়িতে বিভিন্ন জায়গায় ছোট-খাটো পাহাড় ধসে গেছে। ফলে অনেক পরিবার ঝুঁকিপূর্ণ অবস্থান করছে। এরই প্রেক্ষিতে সোমবার উপজেলা নির্বাহী অফিসার আসিফ ইকবাল বিলাইছড়ি থানা অফিসার ইনচার্জ আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ উপজেলা সদরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা পুনঃপরিদর্শন করেছেন।

 

 উপজেলা নির্বাহী অফিসার জানান, ঝঁকিপূর্ণ জায়গায় বসবাসকারীদের সাময়িক নিরাপদ অবস্থানের জন্য জেলা প্রশাসনের সাথে সমন্বয় রেখে উপজেলা প্রশাসন উপজেলায় একটি অস্থায়ী আশ্রয়স্থল খুলে দিয়েছে। বিলাইছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কেই সাময়িক আশ্রয়স্থল হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে। এ প্রেক্ষিতে ঝুঁকিপূর্ণ জায়গায় বসবাসকারী সকলকে সাময়িক আশ্রয়স্থলে অবস্থান নেওয়ার জন্য ঘোষণা দেওয়া হয়।

 

উল্লেখ্য, বর্ষার আগাম সতর্ক বার্তা হিসেবে বিগত ৭ মে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সরে গিয়ে নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার জন্য একটি টিমসহকারে ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন ও বাড়ি বাড়ি গিয়ে পরামর্শ দেন উপজেলা নির্বাহী অফিসার। সাথে সচেতনতামূলক ফেস্টুনও বিভিন্নস্থানে টানিয়ে দেওয়া হয়েছিল।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ