• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

টানা বর্ষনে রাজস্থলীতে কয়েক কোটির টাকার ক্ষয়ক্ষতি

রাজস্থলী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jun 2018   Wednesday

রাজস্থলী উপজেলায় বিগত  কয়েকদিন টানা প্রবল বৃষ্টিতে কয়েক কোটি টাকার পরিমাণে ক্ষয়-ক্ষতি হয়েছে। অন্ততঃ ১২টি বসত বাড়ী, ঘোয়াল ঘর ও খামার বাড়ী পাহাড় ধসে ভেঙ্গে গেছে।

 

উপজেলার বিভিন্ন স্থান থেকে তথ্য পাওয়ার সূত্রে জানা গেছে, রাজস্থলী বাজার, বাঙ্গালহালিয়া বাজার, ইসলামপুর বাজার ও বান্দরবান জেলার সাথে যোগাযোগ ব্যবস্থা গ্রামীণ সড়কগুলো পাহাড় ধসে বন্ধ হয়েছে। প্রায় ৩০টির বেশী গ্রামীণ সড়ক এখন বেহাল দশা। রাস্তা উপরের অংশ পাহাড় ধসে পড়েছে । আর কোথাও রাস্তা নিচের অংশ ভেঙ্গে মাটি সরে গেছে। ফলে, পাহাড়ের বসবাসের জন মানুষের মধ্যে ভোগান্তিক শেষ নেই। রাজস্থলী সাথে যোগাযোগ ব্যবস্থা প্রধান সড়ক ছাড়া অন্য কোথাও গাড়ী যেতে পারচ্ছে না। এছাড়া রাজস্থলী বাজার সংলগ্ন হেডম্যান পাড়া হিন্দু বসতি এলাকায় কাপ্তাই নদী ভাঙ্গনে ক্ষতি শিকার হয়েছে প্রায় ৫টির বসতবাড়ী। নদী ভাঙ্গন বিকট শব্দ পুরো এলাকার মানুষকে আতংক করেছিল। এ কাপ্তাই নদী ভাঙ্গনে রাজস্থলী বাজারসহ প্রায় কয়েক শতাধিক বসত বাড়ী ঝুকির মধ্যে রয়েছে।

 

এদিকে কাঠ ব্যবসায়াদের সূত্রে জানা গেছে, প্রায় কোটি টাকা মূল্যের সেগুন, গামারী ও লালী গাছ পাহাড়ের ঢলের পানিতে ভেসে গেছে। অন্যদিকে সরকারীভাবে উন্নয়ন কর্মকান্ড যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন, কৃষি খাত সকল ধরণে উন্নয়ন ক্ষতি হয়েছে বলে জনপ্রতিনিধি জানান।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্যোগ প্রতিরোধের জন্য কমিটি গঠন ও ক্ষতিগ্রস্থরা তাৎক্ষনিক যোগাযোগ লক্ষে কর্ন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। মাইকিং করেছে আগাম শর্তকতামূলক ভাবে। তবে, ক্ষতিগ্রস্থদের সাথে আলাপকরে জানা গেছে, নিরাপদ স্থানে সরে যেতে বললেও কোথায় যাওয়া সুযোগ নেই। সরকারী কিংবা বেসরকারী ভাবে নদী ভাঙ্গন ও প্রাকৃতিক ক্ষতি শিকার পরিবারের জন্য আশ্রয় কেন্দ্র বা প্রশয় কেন্দ্র কোন স্থান নেই। বৃষ্টি না থামানোর পর্যন্ত অধিকাংশ সময় রাত জেগে পাহাড়া দিয়ে থাকতে হচ্ছে।

 

৩টির ইউনিয়নের চেয়ারম্যান ১নম্বর ঘিলাছড়ি সুশান্ত প্রসাদ তঞ্চগ্যা, ২নম্বর গাইন্দ্যা উথান মারমা ও ৩নম্বর বাঙ্গালহালিয়া ঞোমং মারমা জানান, এলাকায় যেভাবে ক্ষতি শিকার হয়েছে। তাতে শান্তনামূলক ক্ষতি প্রদান করতে হলেও প্রায় দেড় কোটি টাকার পরিমাণ দরকার। স্থানীয় গরীব মানুষদের বিপদ পরিমাণ দিনের পর দিন বেড়ে যাচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ