• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

খাগড়াছড়িতে পিসিপিসহ তিন সংগঠনের বিক্ষোভ সমাবেশ

ডেস্ক রিপোট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 May 2018   Tuesday
no

no

বাঘাইছড়িতে ইউপিডিএফ’র তিন সদস্যকে হত্যা ও চট্টগ্রামে গণতান্ত্রিক যুব ফোরাম ও পিসিপি’র তিন নেতাকে আটকের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে পিসিপিসহ তিন সংগঠন।

 

হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য এন্টি চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভরস্থ ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর জেলা কার্যালয়ের সামনে দুপুর দেড়টায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নারাঙহিয়া রেডস্কোয়ার হয়ে উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে স্বনির্ভর বাজারের শহীদ অমর বিকাশ সড়কে এসে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন, গণতান্ত্রিক যুব ফোরামে খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি বরুন চাকমা, সাধারণ সম্পাদক রতন স্মৃতি চাকমার ও পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা।


বক্তারা অভিযোগ করে বলেন, সোমবার বাঘাইছড়ি উপজেলার সাজেকের করল্যাছড়িতে সংস্কারপন্থী সন্ত্রাসী কর্তৃক ইউপিডিএফ’র তিন সদস্যকে গুলি করে হত্যা এবং দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রামে নগরীতে ডিবি পুলিশ কর্তৃক গণতান্ত্রিক যুব ফোরামের মহানগর শাখার সাধারণ সম্পাদক সুকৃতি চাকমা ও বন্দর থানা শাখার সভাপতি ক্লান্তময় চাকমা এবং পিসিপি মহানগর শাখার সাধারণ সম্পাদক জিকো চাকমাকে বিনা ওয়ারেন্টে আটক কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। রাজনৈতিক দমন-পীড়নের অংশ হিসেবে সরকারের পরিকল্পনায় এসব হত্যা ও আটকের ঘটনা ঘটেছে।

 

বক্তারা এসব কর্মকান্ডে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধের আহ্বান জানান। অন্যথায় জনগণ এর বিরুদ্ধে রুখে দাঁড়ালে তখন সকল পরিস্থিতির জন্য সরকারকে দায়ী থাকতে হবে বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ