• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

পিসিপি’র ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 May 2018   Friday

ইউপিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদের(পিসিপি) ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার খাগড়াছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক সমর চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভরস্থঠিকাদার সমিতি ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিসিপি’র কেন্দ্রীয় সহ-সভাপতি বিপুল চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি বরুন চাকমা প্রমুখ। আলোচনা সভায় হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা সদস্য এন্টি চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রধান আলোচকের বক্তব্যে অংগ্য মারমা বলেন পাহাড়ি ছাত্র পরিষদ বর্তমানে দুটি ধারা, একটি আপোষহীন, আরেকটি আপোষকামী। ইউপিডিএফের নেতৃত্বে পিসিপি আপোষহীন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এই আদর্শিক সংগ্রামের পতাকাকে সমুন্নত রেখে আরো বেশি সুসংগঠিত হয়ে ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনকে বেগবান করতে হবে।


তিনি বলেন, ছাত্র সমাজকে প্রতিক্রিয়াশীল-সুবিধাবাদী ভূমিকা পালন করলে হবে না। প্রগতিশীল চিন্তাধারা লালনের মাধ্যমে সাংগঠনিক দক্ষতা অর্জন ও আদর্শিক কাজের মাধ্যমে আপোষকামী-সুবিধাবাদীদের পরাস্ত করতে হবে।


তিনি আরো বলেন, শুধু আপোষহীন হলে চলবে না, আদর্শিক ধারায় আন্দোলনে নেতৃত্ব দিতে হবে। একজন কৃষক যেমন তার জমিতে ফসল ফলাতে প্রতিনিয়ত সংগ্রাম করে, তেমনি পিসিপি’কে আদর্শিক ও আপোষহীন লড়াইয়ের মাধ্যেমে পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশের ছাত্র সমাজকে নেতৃত্ব দেবার দক্ষতা ও যোগ্যতা অর্জন করতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ছাত্র সমাজকে সংগঠিত করতে হবে। ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হলে অধিকার প্রতিষ্ঠার আন্দোলন বেগবান হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ