• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

খাগড়াছড়িতে হেডম্যান কার্বারী সম্প্রীতি সম্মেলন
পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতী সংঘাত নয় সন্ত্রাসী কার্যক্রম চলছে: কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 May 2018   Saturday

ভারত প্রত্যাগত শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান(প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতী সংঘাত নয় সন্ত্রাসী কার্যক্রম চলছে। সাধারণ পাহাড়ীদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে নিজেদের আধিপত্য বিস্তার করছে সন্ত্রাসীরা বলে মন্তব্য করেছেন।

 

খাগড়াছড়ি সেনা রিজিয়ন ও পার্বত্য জেলা পরিষদের যৌথ উদ্যোগে শনিবার খাগড়াছড়ি পৌর টাউন হল মিলনায়তনে আয়োজিত হেডম্যান কার্বারী সম্প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


খাগড়াছড়ি সেনা রিজিয়নের অধিনায়ক ব্রি: জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সভাপতিত্বে সম্প্রীতি সম্মেলনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহমদ খান অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন। সম্মেলনে উর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ খাগড়াছড়ি সার্কেলের ৬৭৭ জন হেডম্যান কার্বারী উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি আরো বলেন, সরকার সংবিধানের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের জাতিগোষ্ঠীদের প্রথা ব্যবস্থা সমুন্নত রাখতে হেডম্যান কার্বারী প্রথা চালু রেখেছে। কিন্তু সন্ত্রাসী গোষ্ঠীদের অশুভ শক্তিতে তারা সে ক্ষমতার সুষ্ঠু ব্যবহার করতে পারছেন না দাবি করে নিজেদের অধিকার ও কর্তব্য সর্ম্পকে সজাগ হওয়ার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ