• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে সাংবাদিক নবী‘র মাগফেরাত ও মোস্তফার আরোগ্য কামনায় দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 May 2018   Wednesday

রাঙামাটির প্রয়াত সাংবাদিক আহমদ নবী‘র রূহের মাগফেরাত কামনা ও অসুস্থ সাংবাদিক মোস্তফা কামালের আরোগ্য কামনায় বুধবার দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

 

শহরের রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে কাঠালতলীস্থ কার্যালয়ে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সোলায়মান এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রামের প্রবীন সাংবাদিক দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। এ সময় রাঙামাটি রিপোটার্স ইউনিটির সহ-সভাপতি চৌধুরী হারুনুর রশীদ, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মিল্টন বাহাদুর, সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক আলমগীর মানিক, সাবেক সাধারণ সম্পাদক এম. নাজিম উদ্দিন সহ রাঙামাটিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

বক্তারা প্রয়াত সাংবাদিক আহমদ নবী‘র কর্ম জীবনের স্মৃতি চারণ করে সাংবাদিকতায় তার অবদানের কথা তুলে ধরেন। বক্তারা বলেন, আহমদ নবী একজন মফস্বল সাংবাদিক হিসেবে অত্যন্ত পরিশ্রমি ছিলেন। তিনি ছিলেন পরোপকারী। সমাজের উন্নয়নে তার সাংবাদিকতার অবদান স্মরনীয় হয়ে থাকবে। এ ছাড়া অসুস্থ সাংবাদিক বাংলাদেশ টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি মোস্তফা কামাল এর চিকিৎসা সহয়তায় সকলকে এগিয়ে আাসার আহবান জানান সাংবাদিক নেতারা।

 

পরে প্রয়াত আহমদ নবী‘র রূহের মাগফেরাত ও মোস্তফা কামালের আরোগ্য কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ