• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

কাপ্তাই হ্রদে ১ মে থেকে তিন মাসের জন্য মাছ শিকারের নিষেধাজ্ঞা জারি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Apr 2018   Monday

রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু প্রজনন বংশ বৃদ্ধি, মজুদ এবং ভারসাম্য রক্ষার্থে সকল প্রকার মৎস্য আহরণ বাজারজাত, শুকানো ও পরিবহনের ওপর সোমবার মধ্যরাত ১২টার পর আগামী তিন মাসের জন্য নিষিদ্ধ ঘোষনা করেছে জেলা প্রশাসন।

 

জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদের স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে কাপ্তাই হ্রদের মাছ শিকার বন্ধের লক্ষে গেল ১৫ এপ্রিল রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয় সম্মেলন কক্ষে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় কাপ্তাই হ্রদে মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন বংশ বৃদ্ধি, মজুদ এবং ভারসাম্য রক্ষার্থে গতকাল সোমবার মধ্যরাত থেকে হ্রদের সমগ্র এলাকা এবং কাপ্তাই থেকে বাঘাইছড়ি পর্ষন্ত কর্ণফুলি নদীর রাঙামাটির সীমানা অর্ন্তভূক্ত অংশে পরবর্তী নির্দেশ না দেয়া পর্ষন্ত সকল প্রকার মৎস্য আহরণ বাজারজাত, শুকানো ও পরিবহন সম্পূর্ন নিষিদ্ধ করা হয়েছে।

 

এই আদেশে আরো বলা হয়, ৩০ এপ্রিল দিবাগত রাত ১২টার মধ্যে ধৃত মৎস্য পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে পরিবহন সম্পন্ন করতে হবে। নিষেজ্ঞাধা অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট কর্তৃক আইনানুগ শাস্তি মৎস্য উন্নয়ন কর্পোরেশন,কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন বিপনন কেন্দ্র রাঙামাটির সকল কর্মকর্তা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কমকর্তা, জেলা মৎস্য অফিসার এবং সংশ্লিষ্ট থানা অফিসার ইনচার্জ তাৎক্ষনিক আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন।

 

নিষিদ্ধ ঘোষনাকালীন সময়ে জেলার সকল বরফ কল বন্ধ থাকবে এবং নির্ধারিত অভয়াশ্রমগুলো সব সময়ের জন্য মৎস্য আহরণ পূর্বের মতো বন্ধ থাকবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ