• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

আলীকদম ও লামা বিদ্যুৎতের বেহাল অবস্থা, অতিষ্ট জনজীবন

এস,এম,জুয়েল আলীকদম(বান্দরবান)প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 May 2018   Wednesday

গ্রীষ্মের প্রচন্ড তাবদাহে অস্থির সবাই। এর সাথে প্রতিযোগিতা দিয়ে বেড়েছে লামা-আলীকদমে বিদ্যুতের তীব্র লোডশেডিং। এতে অতিষ্ট হয়ে উঠেছে জন জীবন। বিশেষ করে এই সমস্যার জন্য কোমলমতি শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। বিদ্যুতের এমন লুকোচুরিতে লেখাপড়া বিঘিন্নত হচ্ছে । প্রচন্ড গরমে শিশু ও বৃদ্ধরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।

 

বর্তমান সরকারের সময়ে যথেষ্ট পরিমাণ বিদ্যুৎ উৎপাদন এবং নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হলেও বান্দরবান পার্বত্য জেলার লামা-আলীকদম উপজেলার ভিন্নরুপ। বিদ্যুতের অবস্থা এই আছি এই নেই। অতিষ্ট জনজীবনে ত্রাহিবস্থা বিরাজ করছে।


এ ব্যাপারে লামা বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী জানান, সারাদেশে বিদ্যুতের কোন লোড-শেডিং নেই। জাতীয় গ্রীডে বিদ্যুৎ রয়েছে পর্যাপ্ত। লামা-আলীকদমে বিদ্যুতের প্রয়োজনীয় ট্রান্সফরমার মিটার না থাকা ও হাইভোল্টেজ খুটির উপর এবং পাশে বড় বড় গাছসহ জঙ্গলাকীর্ণ থাকায় সামান্য বাতাশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিশেষ করে এপ্রিল মে দু’মাস তীব্র বাতাশ-ঘূর্নিঝড় প্রবন হওয়ায় সমস্যা হয়ে থাকে। তিনি জানান জুন মাস থেকে সমস্যা কমে আসবে।


ভোল্টেজ কম কেন জানতে চাইলে তিনি বলেন, এলাকায় যতেষ্ট ক্ষুদ্র শিল্প যেমন- সমিল, ওয়েল্ডিং মেশিন, অটো রাইস মিল, হলুদ-মরিচ ভাঙ্গানো মিল ইত্যাদি সংযোগ রয়েছে। একই সাথে এই দু’ উপজেলায় প্রায় হাজার খানেক অটো রিক্সা ও টমটম-এর ব্যাটারী চার্জ হচ্ছে প্রতিনিয়ত। এর ঘাটতি জনিত প্রভাবতো সবার উপর পড়বেই।


এদিকে প্রয়োজনীয় মাত্রার চেয়ে একেবারে কম ভোল্টেজ হওয়ায় গ্রাহকদের বাসাবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে- ফ্রিজ, কম্পিউটার, ফটোকপি মেশিন, মোবাইল, পানির মোটর, টিভিসহ মূল্যবান ইলেক্ট্রনিক সামগ্রী নষ্ঠ হচ্ছে। বাসাবাড়িতে নিভু নিভু আলো, বৈদ্যূতিক পাখার কচ্ছপ গতি, পানির মোটর না চলা; ইত্যাদি বিষয়ে অতিষ্ট হয়ে চরম ক্ষুদ্ধ হয়ে পড়েছে সর্বস্তরের গ্রাহক।


আসন্ন পবিত্র মাহে রমযানের আগেই বিদ্যুৎ সংকট নিরসনের বিষয়টি সংশিষ্ট কর্তৃপক্ষ নজর দিবেন, এমনটি দাবী করেছেন লামা-আলীকদমবাসী
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ