• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    
 
ads

রাঙামাটিতে প্রবীণ সাংবাদিক আহমদ নবী’র মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Apr 2018   Friday

রাঙামাটির প্রবীণ সাংবাদিক আহমদ নবী (৭০) ইন্তেকাল করেছেন। শুক্রবার ভোরে শহরের কাঠালতলীর ফায়ার সার্ভিস স্টেশন এলাকার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন।

 

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার দুপুরে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে মরহুমের জানাজা শেষে বিকাল ২টায় শহরের বনরূপা কবরস্থানে তাকে দাফন করা হয়।

 

তার মৃত্যুতে স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন মহলে শোক প্রকাশ করেছেন। মরহুমের বিদেহী আত্মার শান্তির মাগফেরাত ও সৎগতি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।


এদিকে, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ সোলায়মান সাধারণ সম্পাদক হিমেল চাকমার স্বাক্ষরিত এক প্রেস বাতায় প্রবীন এই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সংগঠনের কাঠাঁলতলীস্থ অস্থায়ী কার্যালয়ে এক সভায় মরহুমের রূহের মাগফেরাত কামনা করা হয়। এসময় রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মিলটন বড়ুয়া, সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সাবেক অর্থসম্পাদক মোঃ শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

 

সভায় সংগঠনের সদস্যরা সাংবাদিক আহমদ নবীর কর্মময় জীবনের স্মৃতিচারন করে বলেন, মরহুম আহমদ নবী তার পেশাগত কর্মজীবনে বিভিন্ন সংবাদপত্রে সাংবাদিকতার কাজ করেছেন। সর্বশেষ ঢাকার জাতীয় দৈনিক দিনকাল পত্রিকার রাঙামাটি জেলা প্রতিনিধি ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ