• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    
 
ads

কাপ্তাই সার্কেলের সিনিয়র এএসপি অাসলাম ইকবাল অার নেই

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Apr 2018   Saturday

কাপ্তাই সার্কেলের সিনিয়র এএসপি অাসলাম ইকবাল (৫৫) শনিবার দুপুর সাড়ে ১২টায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে...রাজিউন)।

 

শনিবার  সকালে হঠাৎ বুকে প্রচন্ড ব্যথা অনুভব করায় প্রথমে  তাকে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে ভর্তি করতে গেলে কর্তব্যরত চিকিৎসক  চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ভর্তির জন্য পরামর্শ দেন।  পরে চমেক হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

 

এদিকে তাঁর হঠাৎ মৃত্যুতে কাপ্তাইয়ে শোকের ছায়া নেমে অাসে। রাজনৈতিক, সামাজিক, সাংগঠনিক নেতাকর্মীসহ প্রশাসনিক কর্মকর্তা কর্মচারিরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তার মৃত্যুর খবর শুনে অনেকে নিজের ফেইজবুক ওয়ালে অনেকে শোক প্রকাশ  করে বলেছেন তিনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ। অমায়িক ভদ্রজন।

 

কাপ্তাই সার্কেলের সিনিয়র এএসপি অাসলাম ইকবাল কাপ্তাইয়ে প্রায় সাড়ে তিন বছর যাবত সুনাম ও সততার সঙ্গে চাকরি করেছেন। তিনি শেরপুর জেলার নলিতাবাড়ি থানার অামবাড়ি গ্রামের মৃত অাব্দুল অালীর ছেলে। মৃত্যুর অাগে তিনি ২ছেলে ও অসংখ্য অাত্মীয়-স্বজন রেখে গেছেন।

 

শনিবার জোহরের নামাযের পর চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনে তার জানাযার নামায অনুষ্ঠিত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ