• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

বিলাইছড়িতে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন

অসীম চাকমা, বিলাইছড়ি (রাঙামাটি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Apr 2018   Wednesday

ম্যালেরিয়া নির্মুলে প্রস্তুত আমরা-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার বিলাইছড়ি উপজেলায় বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়েছে।

 

দিবসটি উপলক্ষে জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি রোগ নিয়ন্ত্রণ শাখা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ব্র্যাক এর আয়োজনে বিলাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ ইকবাল। বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রের কর্মকর্তা মাসুদ আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃতসেন তঞ্চঙ্গ্যা, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির বিলাইছড়ি শাখার ম্যানেজার বিরো চাকমা ও বিলাইছড়ি থানার এস আই মনির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, বিরো চাকমা এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির পিও রিকো কান্তি খীসা। এর আগে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়কে প্রদক্ষিণ করে।


আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের মোট তেরটি জেলায় ম্যালেরিয়া রয়েছে। তার মধ্যে তিন পার্বত্য জেলার অবস্থা বেশি প্রকট। তবে সরকার ও ব্র্যাক সমন্বয় কার্যক্রমের মাধ্যমে আগের তুলনায় রোগীর সংখ্যা ও মৃত্য হার অনেক কমে এসেছে।


বক্তারা আরো বলেন, ম্যালেরিয়া পুরোপুরি নির্মূল করতে হলে জনগণকে আরও সচেতন হতে হবে। তাই বাড়ির আঙিনা ও আশেপাশের এলাকায় মশার জন্ম স্থান ধ্বংস করা ও ব্র্যাক কর্তৃক প্রদত্ত কীটন্শাকযুক্ত মশারী নিয়মিত ব্যবহার করতে হবে। জ্বর হলে রক্ত পরিক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করে নিয়মিত ঔষুধ সেবন করতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ