• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

রাঙামাটিতে ঝুকিপূর্ন স্থানে বসবাস না করে নিরাপদ স্থানে বসবাসের আহ্বান জানালেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Apr 2018   Monday

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া পাহাড়ের নিচে ঝুকিপূর্ন স্থানে বসবাস না করে নিরাপদ স্থানে বসবাসের আহ্বান জানিয়ে বলেছেন, ঝুকিপূর্ন স্থানে বসবাসকারীরা স্ব-ইচ্ছাই নিরাপদ স্থানে সরে না গেলে জানমালের রক্ষার্থে প্রশাসনের পক্ষ থেকে সরিয়ে  নিয়ে নিরাপদ স্থানে রাখতে বাধ্য হবে। তিনি  আগামীতে যদি কোন দুর্যোগ আসলে যাতে একটি মানুষেরও ক্ষতি না হয় সেজন্য  আগাম প্রস্তুতি  নিতে হবে। 

 

সোমবার  রাঙামাটিতে  পাহাড় ধ্বস নিয়ে সচেতনতা বৃদ্ধি ও আগাম সতর্কতামূলক কার্যক্রম গ্রহন বিষয়ে আয়োজিত  মোটর র‌্যালীর উদ্বোধনকালে  দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এ কথা বলেন।

 

রাঙামাটি পৌর সভা চত্বরে আয়োজিত মোটর র‌্যালীটি রাঙামাটি শহরে প্রধান প্রধান সড়কসহ বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে রাঙামাটি সাংস্কৃতিক ইনষ্টিটিউট মিলনায়তনে গিয়ে শেষ হয়।

 

পরে রাঙামাটি সাংস্কৃতিক ইনষ্টিটিউট মিলনায়তনে  পাহাড় ধ্বস নিয়ে সচেতনতা বৃদ্ধি ও আগাম সতর্কতামূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।  কর্মশালায়  রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদের সভাপতিত্বে বক্তব্যে রাখেন রাঙামাটি আসনের সাংসদ উষাতন তালুকদার,ত্রাণ মন্ত্রণায়ের সচিব শাহ কামাল, সাবেক পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জেলা পুলিশ সুপার আলমগীর কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ। 

 

প্রধান অতিথির বক্তব্যে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ঈর্শান্বিত হয়ে দেশকে আবারো পিছিয়ে নিতে ষড়যন্ত্র চলছে। দেশকে পিছিয়ে নিতে যারা ষড়যন্ত্র করছে তারা কখনোই সফল হবে না। তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে প্রাকৃতিক ও মানব সৃষ্ট একের পর এক দুর্যোগ মোকাবেলা করে দেশ যেভাবে এগিয়ে চলেছে আগামীতেও দেশ আরো এগিয়ে যাবে।

 

কর্মশালায় ১৩ জুনের ভয়াবহ পাহাড় ধসের ঘটনার স্মৃতিচারণ করে ঊষাতন তালুকদার বলেন, ১৩ জুন পাহাড় ধ্বসে দেখা গেছে সংশিষ্ট দপ্তরগুলোর উদ্ধার কাজে তৎপর ছিলেন কিন্তু অসহায় অবস্থায়। কারণ উন্নত সরঞ্জামের অভাব ছিল। তাই তিনি আগাম প্রস্তুতির অংশ হিসেবে প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম প্রস্তুত রাখার জন্য আর্জি ও প্রাকৃতিক দুর্যোগ মেকাবেলায় সংশিষ্ট সকলেকে সঙ্গে রেখে কাজ করার জন্য ব্যবস্থা করার আহবান তিনি।

 

সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, পার্বত্য চট্টগ্রাম থেকে যদি অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধ করা না যায়, অবৈধ অস্ত্র উদ্ধার করা না যায়, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে যদি আইনানুগ ব্যবস্থা গ্রহন করা না যায় তাহলে প্রাকৃতিক দুর্যোগের চেয়ে মানব সৃষ্ট দুযোগ আমাদের প্রতি পদে পদে দুর্যোগ সৃষ্টি করবে।

 

উল্লেখ্য, গেল বছর ১৩ জুন  রাঙামাটিতে ভয়াবহ পাহাড় ধ্বসের ঘটনায় ১২০ জনের প্রাণহানি ও মানুষের ঘরবাড়ির ক্ষতি হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ