• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাওয়ায় রাঙামাটিতে ছাত্রলীগের আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Apr 2018   Monday

বাংলাদেশ স্বল্পউন্নত থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাওয়ায় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে সোমবার রাঙামাটিতে ছাত্রলীগের আনন্দ মিছিল ও সামবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা ছাত্রলীগের উদ্যোগে রাঙামাটি পৌরসভা চত্বর হতে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করে সংগঠনটি।

 

জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনের সভাপতিত্বে সমাবেশে সাধারণ সম্পাদক প্রকাশ চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

সমাবেশে বক্তারা বলেন, ২০২১ সালের মধ্যে আমাদের যে অর্জন হওয়ার কথাছিল তা ২০১৮ সালের মধ্যেই অর্জিত হয়েছে। গত নয় বছর ধরে ধারাবাহিকভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যা কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অভাবনীয় উন্নয়নের ফলে আমাদের এই অর্জন সম্ভব হয়েছে। আমরা মাথাপিছু আয়, অর্থনৈতিক ভঙ্গুরতা এবং মানবসম্পদ উন্নয়ন; এই তিনটি মানদন্ডে সাফল্য অর্জন করেছি এবং উন্নয়নশীল দেশে উপনীত হয়েছি। আমাদের বিশ্বাস উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের পূর্বেই আমরা উন্নত রাষ্ট্রে পরিনত হব। সমাবেশ নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ আয়ু কামনা করেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ