• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

বান্দরবান পার্বত্য জেলা পরিষদে খেয়াং সম্প্রদায়ের একজন সদস্য অর্ন্তভুক্ত করা হবে—পার্বত্য প্রতিমন্ত্রী

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Oct 2014   Thursday

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের দায়ীত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম পি বলেছেন, পার্বত্য চট্টগ্রামের শান্তী ও সহবস্থানের লক্ষে  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষর করেছিলেন। ইতোমধ্যে চুক্তির ৩৩ টি ধারার মধ্যে ২৯টি ধারা বাস্থবায়ন করা হয়েছে,বাকিগুলোকেও ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন খেয়াং সম্প্রদায়ের স্বীকৃতি সরুপ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পরামর্শে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তরবর্তী কাঠামোতে খেয়াং সম্প্রদায় থেকে একজন সদস্য অর্ন্তভূক্ত করা হবে। বৃহস্পতিবার বান্দরবানে প্রতিমন্ত্রীর বাস ভবনে খেয়াং সম্প্রদায়ের ৫ শত বিএনপির নেতা-কর্মীর আওয়ামীলীগে যোগদান অনুষ্ঠনে প্রতিমন্ত্রী এ কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র ক্ষুদ্র নৃ গোষ্টির কোন সাংবিধানিক স্বীকৃতি ছিল না। জননেত্রী শেখ হাসিনা আজ সকল জনগোষ্টিকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করার কারনে আমরা আজ স্ব স্ব জাতী সত্ত্বার পরিচয় দিতে পারছি। তিনি বলেন বান্দরবানের আওয়ামীলীগে কোন সন্ত্রাসী বা চাঁদাবাজদের ঠাই নেই। বান্দরবান আওয়ামীলীগ উন্নয়নে বিশ্বাস করে বলেই বিএনপির নেতা-কর্মীরা আওয়ামীলীগে যোগদান করে দেশ সেবার সঠিক পথে এগিয়ে আসছেন। প্রতিমন্ত্রী আওয়ামীলীগে যোগদান কারীদের উদ্দেশ্যে বলেন আসুন আমরা সবাই একই মায়ের সন্তান হিসেবে একই পরিবারের ভাই বন্ধু হিসেবে সম্মিলিতভাবে দেশ ও জনকল্যানে নিবেদিত হয়ে কাজ করে একটি সুখী সমৃদ্ধীশালী বাংলাদেশ গড়ি। অনুষ্ঠানের মাধ্যমে বান্দরবান জেলা পরিষদের সাবেক সদস্য ও বিএনপির নেতা  বাচা খেয়াংএর নেতৃত্বে বান্দরবান সদর ও রোয়াংছড়ি উপজেলার ৫শতাধিক বিএনপির নেতা-কর্মী প্রতিমন্ত্রী বীর বাহাদুরের হাতে ফুল দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ