• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

খাগড়াছড়িতে প্রশ্ন ফাঁসের প্রতিবাদ ও কার্যকর পদক্ষেপের দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Apr 2018   Sunday

পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রতিবাদ ও ফাঁস রোধে কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবীতে রোববার খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে সচেতন নাগরিক কমিটি জেলা শাখার উদ্যোগে  মানববন্ধনে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর ড. সুধীন কুমার চাকমা, প্রফেসর বোধিসত্ব দেওয়ান, ইন্দ্রা দেবী চাকমা, নারী নেত্রী লালসা চাকমা, শিল্পী আবুল কাশেম, সাংবাদিক আবু দাউদ, টিআইবির এরিয়া ম্যানেজার আব্দুল মান্নান আখন্দ, দহেন বিকাশ ত্রিপুরা প্রমুখ।

 

মানববন্ধনে বক্তারা দেশে প্রশ্ন ফাঁস মহামারি আকার ধারন করেছে উল্লেখ করে বলেন, প্রশ্ন ফাঁস ঠেকাতে না পারলে জাতি ধ্বংস হয়ে যাবে। মেধার মুল্যায়ন করা না হলে বাংলাদেশ ভবিষ্যতে অন্ধকারে ডুবে যাবে বলে মন্তব্য করেন।

 

বক্তারা আরো বলেন, আগামী  ২ এপ্রিল থেকে সারাদেশে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে এ পরীক্ষা হচ্ছে একজন শিক্ষার্থী  উচ্চ শিক্ষা গ্রহনের দুয়ার, তাই যে কোন মূল্যে এ পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হওয়ার রোধ করার জন্য সরকারের কাছে দাবী জানান।

 

বক্তারা অবিলম্বে প্রশ্ন ফাঁস ঠেকাতে কার্যকরী ব্যবস্থা গ্রহন ও ফাঁসের সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি দেয়ার দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ