• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে পানছড়িতে র‌্যালী ও আলোচনা সভা

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Mar 2018   Wednesday

খাগড়াছড়ি জেলার পানছড়িতে বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ।

 

 পানছড়ি উপজেলা পরিষদ, প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের সমন্বয়ে দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি”। এ উপলক্ষে বুধবার সকাল দশটা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সংবাদকর্মী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহনে একটি মানব বন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালি পরবর্তী পানছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিতব্য আলোচনায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বকুল চন্দ্র চাকমা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন পানছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা। 

 

বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডা: অনিল কান্তি দে ও সাধারণ সম্পাদক ডা: সৈয়দ আহাম্মদ। এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে উপজেলা শিল্পকলা একাডেমিতে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম ক গ্রুপ ও খ গ্রুপে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ