• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বিলাইছড়েতে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা

স্টাফ রিপোর্টার/বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Mar 2018   Tuesday

রাঙামটির দূর্গম বিলাইছড়িতে মঙ্গলবার স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক-অবহিতকরণ কর্মশালা’’ অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনস্থ এমসিএইচ সার্ভিসেস ইউনিটের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া। বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিলাইছড়ি উপজেলা পরিষদ উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃত সেন তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শ্যামা চাকমা, বিলাইছড়ি ১নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কনসালটেন্ট এডিসিসি ডাঃ রোকন উদ্দিন আহমেদ ও রাঙ্গামাটি মা ও শিশু কেন্দ্রের গাইনী চিকিৎসক ডা. বেবী ত্রিপুরা প্রমূখ।

 

কর্মশালায় সাংবাদিক, জনপ্রতিনিধি, কর্মকর্তা ও মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীসহ ৭৬জন অংশ নেন।

 

বিলাইছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ডা. শুভ্র পালিত এর সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক (ভাঃ) বেগম সাহান ওয়াজ ও প্রজেক্টরের মাধ্যমে কর্মশালায় প্রসবসেবা তথা নরমাল ডেলিভারী সেবা জোরদারকরণ বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রোগ্রাম ম্যানেজার (এমসিএইচ) ডা. ফাহমিদা সুলতানা।

 

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রেমলিয়ানা পাংখোয়া বলেন, ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কেন্দ্রকে যুগোপযোগী করে গড়ে তুলতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সরকারের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্যকর্মী’সহ সকলকে এগিয়ে আসতে হবে। স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ততায় আরো বেশি মা যাতে প্রসবসেবা’সহ অন্যান্য সেবা সহজে পেতে পারেন সে বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। তিনি আরো বলেন, পরিকল্পিত পরিবার গঠনে সবার আগে প্রয়োজন জনসচেতনতা। এসব বিষয়ে সচেতনতা সৃষ্টিতে এবং নিরাপদ মার্তৃত্ব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর উন্নয়নে জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 

কর্মশালায় বক্তারা বলেন, মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু হার কমানো  এবং নিরাপদ প্রাতিষ্ঠানিক তথা হাসপাতাল ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রসবকে উৎসাহিত করে বাণিজ্যিক হাসপাতালে অপ্রয়োজনীয় সিজারিয়ান সেকশানের হার কমানোসহ প্রসব ও অন্যান্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই কর্মশালার অন্যতম উদ্দেশ্য। বক্তারা আরও বলেন, জরুরী প্রসুতি সেবায় গর্ভবতী মা এবং তার পরিবারকে অর্থ সঞ্চয়ের বিষয়ে উদ্বুদ্ধ করাসহ দরিদ্র গর্ভবতী মাদের মধ্যে বিতরণের নিমিত্তে মায়ের ব্যাংক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এতে মাতৃ মৃত্যুহার ও নবজাতকের মৃত্যুহার কমিয়ে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা’ অর্জনে সহায়ক হবে বলে কর্মশালায় অভিমত ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ