• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

নানা কর্মসুচীর মধ্যে দিয়ে খাগড়াছড়িতে মহান স্বাধীনতা দিবস পালিত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Mar 2018   Monday

নানা কর্মসুচীর মধ্য দিয়ে সোমবার মহান স্বাধীনতা  ও জাতীয় দিবস পালন করা হয়েছে।

 

এ উপলক্ষে সোমবার ভোরে  চেঙ্গী স্কোয়ার সংলগ্ন শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে  প্রথমে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে  আনুষ্ঠানিকভাবে পুস্পস্তবক অর্পন করেন শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল  ত্রিপুরা এমপি। এর পর জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম পুস্পস্তবক অর্পন করেন। এছাড়া খাগড়াছড়ি বিশেষায়িত আমর্ড পুলিশ ট্রেনিং সেন্টার,পুলিশ প্রশাসন,খাগড়াছড়ি প্রেসক্লাব, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন, জেলা আওয়ামী লীগ,বিএনপি, জাবারাং কল্যান সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে  পুস্পস্তবক অর্পন করা হয়।

 

সকাল ৮টায় খাগড়াছড়ি ষ্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয়পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদশনীর আয়োজন করা হয়। কুচকাওয়াজে সালাম গ্রহন করে খাগড়াছড়ি জেলা প্রশাসক রাশেদুল ইসলাম ও পুলিশ সুপার আলী আহম্মদ খান। কুচকাওয়াজে খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়,সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়,নতুন কুড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল,ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, খাগড়াছড়ি আর্দশ উচ্চ বিদ্যালয়,পেরাছড়া উচ্চ বিদ্যালয়সহ জেলা বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করে। কুচকাওয়াজ শেষে বিভিন্ন শরীর চর্চা প্রর্দশনী করে নতুন কুড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল,পেরাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।

 

দিবসটি উপলক্ষে  কর্মসুচীর মধ্যে ছিল  বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা, প্রীতি ফুটবল ম্যাচ,আলোচনা সভা ,পুরস্কার বিতরণ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রামান্য চলচিত্র প্রদর্শনী ইত্যাদি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ