• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

চাকমা রাজ পরিবারের প্রবীন সদস্য কুমার নন্দিত রায় আর নেই

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Mar 2018   Sunday

চাকমা রাজ পরিবারের প্রবীন সদস্য কুমার নন্দিত রায় (রেনি) আর নেই। শনিবার ব্যাংককের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(বুদ্ধ-ধর্ম-সংঘ)। তিনি দীর্ঘ দিন ধরে নানান জটিল রোগে ভূগছিলেন।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বৎসর। তিনি এক ছেলে,এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যূতে রাঙামাটিতে শোকের ছায়া নেমে এসেছে।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, চাকমা রাজা দেবাশীষ রায়ের চাচা কুমার নন্দিত রায় গেল কিছু দিন নানান জটিল রোগে ভূগছিলেন। তার জটিল রোগ দেখা দেয়ায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য শনিবার সকালে তাঁকে ব্যাংককের বামগ্রুদ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।

 

এদিকে তার মৃত্যূর খবর ছড়িয়ে পড়লে রাঙামাটিতে শোকের ছায়া নেমে এসেছে।  আগামীকাল সোমবার তাঁর মরদেহ রাঙামাটিতে নিয়ে আসা হবে বলে জানা গেছে।

 

উল্লেখ্য, কুমার নন্দিত রায় প্রয়াত চাকমা রাজা ত্রিদিব রায়ের ছোট ভাই ছিলেন। তিনি জাতিসংঘের(ইউএনডিপি) সহযোগী সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচিতে(ডব্লিউএফপি)  কর্মরত থেকে চাকুরী থেকে অবসর নেন। পরে তিনি রাঙামাটিতে জাতিসংঘের সিএইচটিডিএফ প্রকল্পে যোগদান করেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ