• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

জুরাছড়িতে টিআর-কাবিটা কর্মসূচীর আওয়াতায় সোলার ও জাতীয় পতাকা বিতরণ

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Mar 2018   Friday

শুক্রবার জুরাছড়িতে বিদ্যুৎ বিহীন পরিবারের মধ্যে সোলার সরবরাহ ও পাড়া কেন্দ্র গুলোতে জাতীয় পতাকা বিতরণ করা হয়েছে। বনযোগীছড়া ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) ও গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষন (টিআর) কর্মসূচীর আওয়াতায় এসব বিতরণ করা হয়। 

 

বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জোন অধিনায়ক লেঃকর্ণেল কে এম ওবায়দুল হক। বনযোগীছড়া চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় হেডম্যান করুনা ময় চাকমা, সাবেক ইউপি চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা। ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য লক্ষী মুনি চাকমার ধারা সঞ্চলনায় বক্তব্য রাখেন ওয়ার্ড সদস্য চিচি মুনি চাকমা, সংরক্ষিত ওয়ার্ড সদস্য ননাবী চাকমা প্রমূখ। অনুষ্ঠানে বেসরকারী উন্নয়ন সংস্থা আইডিএফের উপজেলা প্রতিনিধিসহ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে জোন অধিনায়ক কে এম ওবায়দুল হক বলেন, পার্বত্য এলাকায় সাধারণ জনগণ মাথার ঘাম পায়ে পেলে উপার্জিত অর্থ থেকে সন্ত্রাসীদের চাঁদা দিতে হবে খুবই দুঃখ জনক। আর সেই টাকায় সন্ত্রাসীরা অস্ত্র সংগ্রহ করে এলাকায় ত্রাস স্মৃতি করে চলেছে। সুতরাং আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি সমষ্টিগত ভাবে সন্ত্রাসীদের প্রতিরোধ করতে হবে।


জোন অধিনায়ক আরো বলেন, বর্তমান সরকার প্রতিশ্রুতি অনুসারে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিতে বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছে। তাই ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ বিহীন এলাকা গুলোতে হতদরিদ্রদের বিনা মূল্যে সোলার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। সরকারী ভাবে বিনা মূল্যে পাওয়া এসব সোলার থেকে সন্ত্রাসীদের চাঁদা দিতে হবে কিনা উদ্বেগ প্রকাশ করেন তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ