• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে নানান রোগে আক্রান্তদের চিকিৎসার্থে সমাজ সেবা অধিদপ্তরের আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Mar 2018   Thursday

বৃহস্পতিবার রাঙামাটিতে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় রোগীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

 

রাঙ্গামাটিতে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান  কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। জেলা পরিষদ সদস্য ও জেলা সমাজসেবা বিভাগের আহ্বায়ক স্মৃতি বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, পরিষদের সদস্য অংসুই প্রু চৌধুরী, পরিষদ সদস্য ত্রিদীব কান্তি দাশ, সমাজ সেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক রুপনা চাকমা।

 

অনুষ্ঠানে রাঙামাটির সদর উপজেলার মাবুদ কলোনীর ক্যান্সার রোগী মোঃ রাসেল, দেবাশীষ নগরের স্ট্রোকে প্যারালাইজড রোগী নবাগত চাকমা, অফিসার্স কলোনীর ক্যান্সার রোগী নূর জাহান বেগম, দুত্তাং গ্রামের জন্মগত হৃদরোগী পরানী চাকমা, ভেদভেদী মুসলিম পাড়ার ক্যান্সার রোগী ইয়াছমিন আক্তার, পশ্চিম ট্রাইবেল আদামের ক্যান্সার রোগী সুপ্তা চাকমা, রাজস্থলী উপজেলার আইমাছড়া পাড়ার মোঃ শহিদ, মোঃ হারুন রশীদ, বাঘাইছড়ি উপজেলার তুলাবান গ্রামের বিদুষী চাকমা, কাউখালী উপজেলার বেতছড়ি গ্রামের আনোয়ারা বেগম ও লংগদু উপজেলার মুসলিম ব্লক গ্রামের সামছুল ইসলামকে নিয়ে মোট ১১জন রোগীকে প্রতিটি রোগীর হাতে ৫০হাজার টাকা করে সাড়ে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন অতিথিরা।    

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ