• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

অপহৃত এইচডব্লিউএফ’র দুই নেত্রীকে উদ্ধারের দাবীতে
রাঙামাটিতে শান্তিপূর্নভাবে সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ পালিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Mar 2018   Wednesday

কতুকছড়ি এলাকা থেকে হিল ইউমেন্স ফেডারেশনের(এইচডব্লিউএফ) দুই নেত্রীকে অপহরনের ঘটনায় বুধবার রাঙামাটিতে সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ পথ অবরোধ শান্তিপূর্নভাবে পালিত  হয়েছে। 

 

হিল উইমেন্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরাম ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের বুধবার সকাল-সন্ধ্যা অবরোধ চলাকালে রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে ও রাঙামাটি শহরে মধ্যে সকল ধরনের যানবাহন চলাচল করছে। নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ছিল। অবরোধের কারণে রাঙামাটি-খাগড়াছড়ি রুটে যাতায়াতকারী সাধারন যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।

 

এদিকে, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দ্বিতীয়া চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় দিনব্যাপী অবরোধ কর্মসূচি সফল করতে স্বতঃস্ফুর্তভাবে সহযোগিতা প্রদানের জন্য রাঙামাটি জেলার সকল যানবাহন মালিক-চালক সমিতি, শ্রমিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি ধন্যবাদ জানিয়েছেন।

 

উল্লেখ্য,গেল রোববার রাঙামাটির সদর উপজেলার কতুকছড়ি উপর পাড়া এলাকা থেকে এক দল দুর্বৃত্ত অস্ত্রের মুখে হিল ইউমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মন্টি চাকমা ও জেলা শাখার সাধারন সম্পাদক দয়াসোনা চাকমাকে অপহরণ করে। এ সময় দুর্বৃত্তদের হামলায় ইউপিএফের সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের নেতা ধর্ম সিং চাকমা গুলিবিদ্ধ হন ও একটি মেসে বাড়ীতে অগ্নি সংযোগ করে দেয়।

 

গেল মঙ্গলবার রাতে অপহৃত দয়াসোনা চাকমার বাবা বৃষ ধন চাকমা রাঙামাটি কতোয়ালী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এ মামলায় নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমা ও গণতান্ত্রিক ইউপিডিএফের আহ্বায়ক তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা, সদস্য সচিব শ্যামল কান্তি চাকমাসহ ১৯ জনের নাম উল্লেখ রয়ছে। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ