• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

দীঘিনালায় স্বেচ্ছা শ্রমে পাকা রাস্তার তৈরির উদ্বোধন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Mar 2018   Monday

খাগড়াছড়ি দীঘিনালা বাবুছড়া ইউনিয়নের শুকনাছড়ি গ্রামে বৌদ্ধ যুব ঐক্য পরিষদ সমবায় সমিতির উদ্যোগে রোববার গ্রামবাসীর স্বেচ্ছা শ্রমে তৈরি করা ৩শ ফুট পাকা রাস্তা আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করা হয়েছে।

 

স্বেচ্ছা শ্রমে তৈরি করা ৩শ ফুট পাকা রাস্তার উদ্ধোধক ও প্রধান অথিতি ছিলেন দীঘিনালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুষময় চাকমা। উপজেলা সমবায় কর্মকর্তা ত্রিরতন চাকমার সভাপতিত্বে বিশেষ অথিতি ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ জহুর লাল চাকমা ও উপজেলা কৃষি কর্মকর্তা এমএম শাহনেয়াজ। বক্তব্য রাখেন যমচুগ বনাশ্রম কেন্দ্রের পরিচালনা কমিটির সদস্য যুবক চাকমা,সাজেক গ্রামের কারবারী (গ্রাম প্রধান) অরুনাময় চাকমা, দীঘিনালা বনবিহার পরিচালনা কমিটির সদস্যা মল্লিকা চাকমা প্রমুখ।


অনুষ্ঠানে বক্তারা বলেন প্রত্যেক সমবায় সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য থাকে সমিতির মাধ্যমে সমিতির সদস্য ও সদস্যাদের আর্থিক সাবলম্বী হওয়া। কিন্তু এ সমিতি লক্ষ্য হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে যেখানে সরকারী সহায়তা এখনো পৌছেনি,সে অঞ্চলের লোকদের সহায়হতা করা। তারই অংশ হিসেবে এই প্রথম দীঘিনালা বাবুছড়ার একটি প্রত্যন্ত অঞ্চল শুকনাছড়ি গ্রামের ৩ শ ফুট পাকা(পিচ) রাস্তা তৈরি করে দিয়েছে। একাজে সমিতির সদস্যা ও সদস্যা এবং গ্রামবাসীরা নিজেরা এ কাজ করেছে।


সমিতির সভাপতি অরেন চাকমা ও সাধারণ সম্পাদক ধ্রুব চাকমা জানান এ গ্রামে তারা আরো একটি কমিউনিটি সেন্টার নির্মাণের কাজ হাতে নিয়েছে।


তারা আরো জানান এ কাজে তাদের সঞ্চয়ের পাশপাশি থাইল্যান্ডের ধর্ম দায়দা ঐক্য পরিষদ নামে একটি সংস্থা আর্থিক সহায়তা করে থাকে। বাংলাদেশ বৌদ্ধ যুব ঐক্য পরিষদে স্বেচ্ছায় জন কল্যানে কাজ করার মানসিকতার যে কেউ সদস্য হতে পারে। এটি একটি সম্পূর্ন অলাভজন প্রতিষ্ঠান। এটি গেল বছর ৭ সেপ্টেম্বর সমবায় কতৃক নিবন্ধিত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ